ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তিন মাদক সেবনকারীকে আটক করেছে। গতকাল সোমবার সন্ধ্যার পর দৌলতদিয়াড়ের কথিত শিয়াল পিরের মাজারের সামনে থেকে তাদেরকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে গাঁজাসহ সেবনের সরঞ্জামাদী উদ্ধার করা হয়। পরে আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাসহ থানায় সোপর্দ করা হয়।
পুলিশ সুত্রে জানা যায়, চুয়াডাঙ্গা সদর থানার এএসআই ইউসুফ আলীসহ সঙ্গীও অফিসার বিশেষ অভিযান চালিয়ে দৌলতদিয়াড় শিয়াল পিরের মাজরের সামনে থেকে তিন মাদক সেবনকারীকে আটকা করে। আটককৃতরা হলো দৌলতদিয়াড় বঙ্গজপাড়ার রহিমের ছেলে রাজু (২৫), একই এলাকার জাহিদের ছেলে শুকুর আলী (২৬) ও দৌলতদিয়াড় দক্ষিণপাড়ার নৈমদ্দীনের ছেলে আতিয়ার (৪২)। এসময় আটককৃতদের কাছ থেকে গাঁজাসহ গাঁজা সেবনের সরঞ্জাম উদ্ধার করে। পরে আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাসহ চুয়াডাঙ্গা সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়।
