ছবির ক্যাপশন:
জীবননগরের আন্দুলবাড়িয়া ও মেহেরপুরের আমঝুপি ইউপিতে
ডেস্ক রিপোর্ট: জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়া ও মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়ন পরিষদে অসহায় ছিন্নমূল ও গরিবদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। গতকাল সোমবার এসব ইউপিতে ত্রাণের মালামাল (চাল, ডাল, সয়াবিন তৈল, চিনি, চিড়া, মুড়ি, বিস্ক্টু, মোমবাতি, ম্যাচ-দিয়াশলায়) বিতরণ করা হয়।
আন্দুলবাড়িয়া প্রতিনিধি জানিয়েছেন, জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদ সরেজমিন পরিদর্শন করলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আব্দুর রাজ্জাক। গতকাল সোমবার দুপুর ১টার সময় তিনি আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদ সরেজমিন পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি বিভিন্ন প্রকল্পের খোঁজ-খবর নেন। তিনি অত্র ইউপি বিভিন্ন উন্নয়ন মুলক কর্মকান্ড ভালো ভাবে ঘুরে ফিরে দেখেন। গ্রাম আদালত ও ডিজিটাল তথ্য ই-সেবা সেন্টার বিষয়ের নজরদারী করেন। এ সময় ইউপি‘র সৌন্দর্য্য বৃদ্ধির জন্য নিজ সীমানা প্রচীর, গেট নির্মাণ, পুরাতন ভবন ভাঙা, জনপ্রতিনিধিদের মাসিক সম্মাণী ভাতাসহ গ্রামপুলিশ বাহিনীর সদস্যদের বিষয় সহ জনপ্রতিনিধি ইউপি চেয়ারম্যান, মেম্বার ও সংরক্ষিত আসনের মহিলা মেম্বাররা বিভিন্ন দাবী তুলে ধরেন। পরিদর্শন শেষে তিনি সন্তোষ প্রকাশ করেন এবং পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন। পরিদর্শন শেষে ত্রাণ ও পূর্ণবাসন অধিদপ্তরের উদ্যোগে সরকারী ভাবে বরাদ্দকৃত অত্র ইউনিয়নের ৯টি ওয়ার্ডের শীতার্ত গরিব, অসহায়, হতদরিদ্র, অসচ্ছল, ভিক্ষুক, ছিন্নমুল ও প্রতিবদ্ধি ৭৬ জন নারী-পুরুষের মাঝে চাল, ডাল, সয়াবিন তৈল, চিনি, চিড়া, মুড়ি, বিস্ক্টু, মোমবাতি, ম্যাচ-দিয়াশলায় আনুষ্ঠানিক ভাবে বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসকের সিএ মো: রেজাউল হক, আন্দুলবাড়ীয়া ইউপি চেয়ারম্যান শেখ শফিকুল ইসলাম মোক্তার, ইউপির প্যানেল চেয়ারম্যান-১ শেখ হাফিজুর রহমান হাফিজ, প্যানেল চেয়ারম্যান-২ বাহা উদ্দিন, প্যানেল চেয়ারম্যান-৩ মিনুয়ারা খাতুন, ইউপি সচিব মনিরুজ্জামান, ইউপি মেম্বার নুর ইসলাম খোকা, আরিফুল ইসলাম, জহিরুল ইসলাম, মহসিন আলী, শেখ মাফিজুর রহমান, মোসাদ্দেক আলী, হিসাব রক্ষক কাম কম্পিউটার অপারেটর শামসুল আলম, গ্রাম আদালতের অফিস সমন্বয়কারী শ্রীমতি শান্তনা রাণী শর্মা, তথ্য উদ্দোক্তা মুজাহিদুল ইসলাম, সাংবাদিক নারায়ণ ভৌমিক ও সময়ের সমীকরণের আন্দুলবাড়ীয়া প্রতিনিধি জাহিদুল ইসলাম মামুন।
আমঝুপি প্রতিনিধি জানিয়েছেন, মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়ন পরিষদে অসহায় দরিদ্রদের মাঝে ত্রাণ (শুকনা খাবার, তেল, আটা, মশলা) বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টার সময় আমঝুপি ইউনিয়ন পরিষদের হল রুমে এ ত্রাণ বিতরণ করা হয়। মেহেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান উপস্থিত থেকে এ অসহায় দরিদ্রদের মাঝে এ ত্রাণ তুলে দেন। এই সময় উপস্থিত ছিলেন আমঝুপি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বোরান উদ্দীন আহমেদ, মেম্বর আলফাজ হোসেন, ৬নং ওয়ার্ড মেম্বার আমিল উদ্দিন খা, কাসেম, আমঝুপি ইউনিয়ন পরিষদের সচিব জমিরুল ইসলাম, রাজিয়া সুলতানা, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আওলাদ হোসেন, কামরুজ্জামান প্রমুখ। ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে ১২৭টি পরিবারের মাঝে এ ত্রাণ বিতরণ করা হয়।
