আসাদুল হক বিশ্বাসের গণসংযোগ ও পথসভা অব্যাহত

আপলোড তারিখঃ 2018-01-23 ইং
আসাদুল হক বিশ্বাসের গণসংযোগ ও পথসভা অব্যাহত ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা-১ আসনের আওয়ামী লীগের মনোয়ন প্রত্যাশী আসাদুল হক বিশ্বাস তার নির্বাচনী এলাকায় গণসংযোগ ও পথসভা অব্যৗহত রেখেছেন। গতকাল দুপুর ২টা থেকে সন্ধ্যা পর্যন্ত চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস কালিদাসপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে গনসংযোগ ও জগন্নাথপুর এবং শ্রী রামপুর বাজারে পথসভা করেন। পথসভায় তিনি বলেন আওয়ামী লীগ কখনই অন্যায় ও সন্ত্রাসকে প্রশয় দেয়নি আর ভবিষ্যতেও দিবে না। আওয়ামী লীগ সরকার যতবার ক্ষমতায় এসেছে ততবারই সন্ত্রাস ও দূনীতিকে নিমূল করার চেষ্টা করেছে। বিএনপি-জামায়াত যতবারই ক্ষমতায় এসেছে তারা দূনীতে বিশ্ব চ্যাম্পিয়ান হয়েছে। আগামীতে যদি ক্ষমতা পায় তাহলে দেশের সব সম্পত্তি বিদেশের কাছে বিক্রি করে দেবে। তায় এদের থেকে জনগণকে সাবধান থাকতে হবে। দেশের যে উন্নয়নের ধারার হিকতা শুরু হয়েছে তা ধরে রাখতে হলে আগামী সংসদ নির্বাচনে আবারো আওয়ামী লীগ সরকার কে পুনরায় নির্বাচিত করে বঙ্গবন্ধুর সপ্নের সোনার বাংলা গড়ে তুলতে দেশরতœ শেখ মাননীয় প্রধানমন্ত্রী হাসিনার হাতকে শক্তিশালী করার আহব্বান জানান। সেইসাথে আগামী জাতীয় নির্বাচনে চুয়াডাঙ্গা-১ আসনের এমপি পদে মনোনয়নের জন্য এলাকাবাসীর নিকট দোয়া প্রার্থনা করেন। গণসংযোগকালে তার সাথে উপস্থিত ছিলেন কালিদাসপুর ইউনিয়ন কৃষকলীগের সভাপতি মিন্টু মালিতা, কালিদাসপুর ইউনিয়ন ১নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি শমসের আলী, ইউনিয়ন ৮নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি হাসিবুল মেম্বার, ইউনিয়ন ৭নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আফিল মেম্বার, শ্রীরামপুর ওয়ার্ড যুবলীগ সভাপতি মো. তুহিন, আওয়ামী লীগ নেতা আমজাদ হোসেন, ওয়ার্ড যুবলীগ সাবেক সভাপতি হারুন অর রশিদ, আলুকদিয়া ইউনিয়ন কৃষক লীগের সভাপতি শাহিন বিশ্বাস, আলুকদিয়া ইউনিয়ন কৃষক লীগের প্রচার সম্পাদক সানোয়ার হোসেন, আলুকদিয়া ইউনিয়ন কৃষকলীগের সদস্য মুকুল আলী, সজিবুর রহমান সুন্দর, আলী হোসেন, রাসেল জো., আব্দুল লতিফ বিশ্বাস, আলিম, আহম্মদ বিশ্বাস, হাসিবুল, খোকন, গোলজার হোসেন, ফরহাদ উদ্দিন, আবু কাইজার গালিব, রিজিক, খোদা বকস, মাসুম, সিদ্দিক আলীসহ প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)