মুজিবনগর উপজেলা ভাইস চেয়ারম্যান আদম পাচার মামলায় কারাগারে

আপলোড তারিখঃ 2018-01-22 ইং
মুজিবনগর উপজেলা ভাইস চেয়ারম্যান আদম পাচার মামলায় কারাগারে ছবির ক্যাপশন:
মেহেরপুর প্রতিনিধি: আদম পাচারের একটি মামলায় মুজিবনগর উপজেলা ভাইস চেয়ারম্যান ও জামায়াত নেতা জারজিস হোসাইনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। গতকাল রবিবার বিকেলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদলতের বিচারক মো. মহিদুজ্জামান এ আদেশ দেন। মামলার বিবরণে জানা গেছে, মুজিবনগর উপজেলার বিদ্ধাধরপুর গ্রামের সমিরুল ইসলাম তার ছেলে মিয়ারুল ইসলামকে বিদেশে পাঠানোর জন্য জারজিস হোসাইনের ছেলে আবু সাঈদকে ৩ লাখ ৮০ হাজার টাকা দেন। তিনি বিদেশে পাঠাতে ব্যার্থ হলে সমিরুল ইসলাম বাদি হয়ে জারজিস ও তার দ্বিতীয় ছেলে গোলাম সরোয়ার ও আবু সাঈদের নামে একটি মামলা দায়ের করেন। এ দিন মামলায় হাজিরা দিতে আসলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)