ছবির ক্যাপশন:
জীবননগর আ.লীগ নেতাকর্মিদের সাথে মতবিনিময়কালে নজরুল মল্লিক
জীবননগর অফিস: জীবননগরে আওয়ামী লীগের নেতাকর্মিরা নজরুল মল্লিকের সাথে মতবিনিময় করেছে। গতকাল রবিবার সন্ধ্যায় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী ও চুয়াডাঙ্গা-২ আসনের মনোনয়ন প্রত্যাশী নজরুল মল্লিকের কার্যালয়ে স্থানীয় নেতাকর্মিদের সাথে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় নজরুল মল্লিক বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাাখতে শেখ হাসিনাকে আবারো প্রধানমন্ত্রী নির্বাচিত করতে হবে। সে জন্য সকল ভেদাভেদ ভুলে গিয়ে নেতাকর্মিদের ঐক্যবদ্ধ হয়ে নৌকা প্রতিককে বিজয়ী করতে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। জননেত্রী শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায় আসার পর দেশের সীমিত সম্পদের ওপর ভর করে তিনি তার কৌশল আর সাহসিকতা দিয়ে পদ্মা সেতুর মতো মেগা প্রজেক্টসহ ব্যাপক উন্নয়ন সাধন করেছেন। তবে দুঃখজনক হলেও সত্য চুয়াডাঙ্গা-২ আসন এলাকার রাস্তাাঘাট দিয়ে গাড়ি চালিয়ে যাওয়া তো দুরের কথা হেঁটে চলাচল দুঃসাধ্য হয়ে পড়েছে। তাহলে আমাদের এলাকার উন্নয়নের জন্য সরকারের বরাদ্দকৃত কোটি কোটি টাকা গেল কোথায়? আসলে দায়িত্ব প্রাপ্তদের অনৈতিকতার কারণে এলাকার রাস্তাঘাট, ব্রিজ কালভার্ট, স্কুল-কলেজ, মাদ্রাসার উন্নয়ন না হলেও গুটিকতেক মানুষের ভাগ্যের উন্নয়ন হয়েছে। তারা রাতারাতি কোটি কোটি টাকা ও গাড়ি বাড়ির মালিক হয়েছে। এবার মানুষ এদেরকে প্রত্যাখান করে নৌকার আসল মাঝিকেই খুঁজে নিবেন। গতকাল সন্ধ্যায় জীবননগর বাসস্ট্যান্ড সংলগ্ন স্থানে অবস্থিত নজরুল মল্লিকের অস্থায়ী কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমানের সভাপতিত্বে মতবিনয় সভায় আরো বক্তব্য রাখতে, আওয়ামী লীগ নেতা জাকির হোসেন বিশ্বাস, শাহিনুর মাষ্টার ,আব্দুল খালেক মাষ্টার, মিজানুর রহমান নেনু। এসময় আওয়ামী লীগ নেতা আমির হোসেন বুড়ো, মির মখলেচুর রহমান টজো, মির্জা হাকিবুর রহমান লিটন, যুবলীগ নেতা শামীম ফেরদৌস, সাজ্জাদ হোসেন বিশ্বাস, কাজী সামসুর রহমান চঞ্চল, প্রজন্মলীগ নেতা আমিনুর রহমানসহ আওয়ামী লীগের অঙ্গসংগঠন যুবলীগ ছাত্রলীগের নেতাকর্মী উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন যুবলীগ নেতা আকিমুল ইসলাম।
