সাতজন মাদক সেবনকারী আটক : মামলা

আপলোড তারিখঃ 2018-01-22 ইং
সাতজন মাদক সেবনকারী আটক : মামলা ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় পুলিশের পৃথক মাদক বিরোধী অভিযানে নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর থানা ও ফাঁড়ি পুলিশ পৃথক অভিযান চালিয়ে সাতজন মাদক সেবনকারীকে আটক করেছে। আটকৃকতরা হলো- চুয়াডাঙ্গা পৌর এলাকার ইসলামপাড়ার নুর ইসলামের ছেলে বাহের, বাগানপাড়ার নুর বকসের মন্ডলের ছেলে আকুব, ইসলাম পাড়ার রবিউল হকের ছেলে সাইফুল ইসলাম, একই পাড়ার নুর মোহাম্মদের ছেলে কাশেম, আবু বকরের ছেলে আব্দুর রহমান, দৌলৎদিয়াড়ের মৃত পুটি সর্দারের ছেলে জামাল এবং একই গ্রামের হাসান শেখের ছেলে জামশেদ। গতকাল রোববার চুয়াডাঙ্গা পৌর শহরের শহীদ হাসান চত্বর ও একাডেমি মোড় এলাকা থেকে এদেরকে আটক করা হয়। পরে এসকল সেবনকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাসহ সদর থানায় সোপর্দ করা হয়। জানা যায়, গতকাল সন্ধ্যা ৬টার সময় চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ শহীদ হাসান চত্বর মোড় থেকে দৌলতদিয়াড়ের জামসেদ শেখ ও একই এলাকার জামাল উদ্দীনকে মদপান করার অপরাধে আটক করেন। অপরদিকে সন্ধ্যা ৭টার দিকে সদর ফাঁড়ি পুলিশ একাডেমি মোড় এলাকা থেকে ইসলামপাড়ার বাহের, সাইফুল ইসলাম, কাশেম, রহমান ও বাগান পাড়ার আকুকে মাদকদ্রব্য সেবনের অপরাধে আটক করেন। পুলিশ সুত্রে জানা যায়, গতকাল সন্ধ্য ৬টার পর চুয়াডাঙ্গা সদর থানার এএসআই শাজাহান হোসেন চুয়াডাঙ্গা শহরের শহীদ হাসান চত্বর এলাকা থেকে মদ্যপ অবস্থায় দৌলতদিয়াড় এলাকার জামসেদ শেখ ও একই এলাকার জামাল উদ্দীনকে আটক করে। পরে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থাসহ চুয়াডাঙ্গা সদর থানা হেফাজতে সোপর্দ করেন। অপরদিকে সদর ফাঁড়ির এসআই ওহিদুল ইসলাম গতকাল সন্ধ্যা ৭টার সময় একাডেমি মোড় থেকে মাতাল অবস্থায় ৫ তাড়ি খোরকে আটক করে। পরে এ সকল মাদক সেবনকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাসহ সদর থানা সোপর্দ করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)