আসামী রাজু ও চুরি মামলার আসামী জাফর আটক

আপলোড তারিখঃ 2018-01-22 ইং
আসামী রাজু ও চুরি মামলার আসামী জাফর আটক ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা থানা পুলিশের সফল অভিযানে ডাকাতী মামলার আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা থানা পুলিশ অভিযান চালিয়ে কালিদাসপুরের মোবাইল চুরি মামলার আসামী রাজু এবং চিহিৃত মাদকব্যবসায়ী ও ডাকাতি মামলার আসামী জাফরকে আটক করেছে। থানা সুত্রে জানা গেছে, গত শুক্রবার আলমডাঙ্গা উপজেলার কালিদাপুর ইউনিয়নের সাদা ব্রিজ সংলগ্ন কালিদাসপুরের মাজেদা টেলিকমে চুরির ঘটনা ঘটে। চোর চক্র শুক্রবার রাতে মোবাইল দোকানের টিনের চাল কেটে ভেতরে ঢুকে লক্ষাধিক টাকার মোবাইল কম্পিউটার এবং রিচার্জ কার্ড ব্যাটারি চুরি করে পলিয়ে যায়। এ ঘটনায় আলমডাঙ্গা থানার এসআই একরাম সঙ্গিয় ফোর্স সহ কালিদাসপুর গ্রাম থেকে ইলাহী বিশ্বসের ছেলে জাফর ইকবাল (৪৪) কে মোবাইল চুরির মামলার সন্দেহ ভাজন আসামী হিসাবে আটক করে। এর সাথে অন্যান যারা জড়িত তাদেরকে গ্রেফতারের জন্য চেষ্টা অব্যহত রেখেছে। অন্যদিকে, আলমডাঙ্গা জাদবপুর গ্রামের এক সময়ের কুখ্যাত মাদকব্যবসায়ী ও ডাকাতি মামলার আসামী তৈয়ব আলীর ছেলে রাজু (৩৫) কে আটক করে। দু’জনকে পৃথক পৃথক মামলায় গতকাল চুয়াডাঙ্গা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)