গাড়ি চালানোর সময় চালকদের সতর্ক থাকতে হবে

আপলোড তারিখঃ 2018-01-22 ইং
গাড়ি চালানোর সময় চালকদের সতর্ক থাকতে হবে ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় পেশাজীবী চালকদের নিয়ে কর্মশালায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিজস্ব প্রতিবেদক: ‘চালালে গাড়ি সাবধানে, বাঁচবে সবাই প্রাণে’ শ্লোগান নিয়ে চুয়াডাঙ্গায় পেশাজীবী গাড়ি চালকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার চুয়াডাঙ্গা ড্রাইভিং স্কুলের সভাকক্ষে দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালায় শতাধিক গাড়ি চালক অংশগ্রহণ করেন। বিআরটিএ চুয়াডাঙ্গার সহকারি পরিচালক (ইঞ্জি.) আতিয়ার রহমানের সভাপতিত্বে কর্মশালার উদ্বোধনী পর্বে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খোন্দকার ফরহাদ আহমেদ। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. শামীম কবীর ও ট্রাফিক ইন্সপেক্টর আহসান হাবীব। অনুষ্ঠানের প্রধান অতিথি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খোন্দকার ফরহাদ আহমেদ বলেন, সব দূর্ঘটনার জন্য চালক দায়ী থাকেন না। তবে চালক সাবধান হলে দূর্ঘটনা অনেকাংশেই কমে আসবে। তিনি আরো বলেন, আমাদের দেশের অনেক চালকই রোড সাইন সম্পর্কে ভালো ভাবে জানেন না। রোড সাইন সম্পর্কে অজ্ঞতাও সড়ক দূর্ঘটনার কারণ। এ জন্য সকলকে রোড সাইন ভালো ভাবে জানতে হবে। প্রশিক্ষণ কর্মশালায় সাবধানে গাড়ি চালানোর বিষয়ে পেশাজীবী চালকদের দৃষ্টি আকর্ষণ করা হয়। কর্মশালায় সড়ক দূর্ঘটনার কারণ ও প্রতিকার বিষয়ে বিআরটিএ চুয়াডাঙ্গার সহকারি পরিচালক (ইঞ্জি.) আতিয়ার রহমান ও মোটরযান পরিদর্শক এসএম সবুজ আলোচনা করেন। এছাড়া মেডিকেল সাইন, চালকের ফিটনেস ও সড়ক দূর্ঘটনা সংগঠনের পর করনীয় বিষয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. শামীম কবীর, ট্রাফিক সাইন বিষয়ে ট্রাফিক ইন্সপেক্টর আহসান হাবীব এবং সিগন্যাল ও টেকনিক্যাল বিষয়ে ড্রাইভিং প্রশিক্ষক জাকির হোসেন প্রশিক্ষণ প্রদান করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)