এই জাতীয় সম্পদ এলাকার মানুষকেই রক্ষা করতে হবে- জেলা প্রশাসক

আপলোড তারিখঃ 2018-01-21 ইং
এই জাতীয় সম্পদ এলাকার মানুষকেই রক্ষা করতে হবে- জেলা প্রশাসক ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গার কালুপোলে প্রাচীন নির্দশনের উন্মুক্ত প্রদশর্নী ও প্রত্নতাত্ত্বিক  খনন কাজের উদ্বোধন আকিমুল ইসলাম: চুয়াডাঙ্গার কালুপোল গন্ধব রাজার গুপ্ত ভিটা থেকে গত বছর প্রাচীন যুগের নির্দশনের সন্ধান পেয়েছিলো খুলনা প্রত্নতত্ত্ব অধিদপ্তর। এগুলো নবযুগের মানুষের মধ্যে তুলে ধরার জন্য এবং ইতিহাস সম্পর্কে ধারণা দেয়ার জন্য সংরক্ষণ করে রাখা হচ্ছে। গতকাল শনিবার প্রাচীন যুগের নির্দশনগুলো উন্মুক্ত প্রদশর্নী ও দ্বিতীয় বছরের প্রন্তাত্ত্বিক খনন কাজের উদ্বোধন করা হয়েছে। খুলনা প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক আফরোজা খাঁন মিতার উপস্থাপনায় ও চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াশীমুল বারীর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ। `` প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন- চুয়াডাঙ্গা তিতুদহের কালুপোল রাজার ঢিবি চুয়াডাঙ্গার একটি ঐতিহাসিক স্থান হিসেবে অনেক বছর পূর্ব থেকে পরিচিত ছিলো মানুষের কাছে। কিন্তু গত বছর যখন খুলনা প্রত্নতত্ত্ব অধিদপ্তর এই ঢিবি খুড়ে প্রাচীন যুগের মানুষের তৈরির নিদর্শন পেতে শুরু করে তখন মানুষের সাথে আরও ভালো করে বুঝতে পারে। তিনি আরও বলেন- এটি আমাদের জাতীয় সম্পদ এগুলো আমাদেরই রক্ষা করতে হবে। এছাড়াও তিনি খাড়াগোদা মাধ্যমিক বিদ্যালয়ে পড়ুয়া ছাত্রছাত্রীদের মাঝে এই ঢিবি সম্পর্কে নানা ধরনের বক্তব্য পেশ করেন তিনি। `` বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি আকরামুল হক বিশ্বাস খোকন, চুয়াডাঙ্গা থানা আ. লীগের যুগ্ম সাধারন সম্পাদক মিজানুর রহমান টিপু, তিতুদহ ইউপি চেয়ারম্যান আকতার হোসেন, ৬নং ওয়ার্ড মেম্বর মজিবুর রহমান, খুলনা প্রত্নতত্ত্ব অধিদপ্তর আঞ্চলিক পরিচালক কার্যালয়ের সহকারী পরিচালক একেএম সাইফুর রহমান, খাড়াগোদা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, সহকারী শিক্ষক দিলীপ কুমার অধিকারী, মোশারোফ হোসেন, তুহিন রানা, হারুন-অর-রশীদ, আবু তিলুয়ার মুন্না। অনুষ্ঠানের বিশেষ অতিথি মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি আকরামুল হক বিশ্বাস খোকন বলেন- গ্রামের মধ্য থেকে ঢিবি পর্যন্ত আগামী ১০দিনের মধ্যে বিদ্যুৎ সুবিধা প্রদান করা হবে বলে এলাকাবাসীদেরকে জানান। কালুপোল রাজার ঢিবি থেকে পাওয়া সকল প্রত্নতাত্ত্বিক  নিদর্শন গচ্ছিত রাখার জন্য ঢিবির পাশে যাদুঘর তৈরিতে ইতিমধ্যে গ্রামের ২০জন বিনামূল্যে জমিদান করায় তাদেরকে ফুল দিয়ে সাধুবাদ জানান প্রধান অতিথিসহ বিশেষ অতিথিগণ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)