‘প্রায় ৬ হাজার ভুয়া মুক্তিযোদ্ধা সনদ বাতিল করা হয়েছে’

আপলোড তারিখঃ 2018-01-21 ইং
‘প্রায় ৬ হাজার ভুয়া মুক্তিযোদ্ধা সনদ বাতিল করা হয়েছে’ ছবির ক্যাপশন:
সমীকরণ ডেস্ক: মুক্তিযোদ্ধা যাছাই-বাছাইয়ে অভিযোগ ওঠা কমিটি বাতিল করে নতুন কমিটি করে দেয়া হবে। অভিযোগ যাচাই-বাছাই করে ইতোমধ্যে প্রায় ৬ হাজার ভুয়া মুক্তিযোদ্ধার সনদ বাতিল করা হয়েছে। মুক্তিযোদ্ধা বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এ কথা জানিয়েছেন। গতকাল শনিবার দুপুরে কুড়িগ্রামের নাগেশ্বরীতে বিনামূল্যে চিকিৎসা ও রক্তদান কর্মসূচি উদ্বোধনের সময় গণমাধ্যম কর্মীদের এক প্রশ্নের জবাবে মুক্তিযোদ্ধা বিষয়কমন্ত্রী এসব কথা বলেন। এ সময় মন্ত্রী আরো বলেন, ‘নতুন করে যাচাই-বাছাইয়ে যেসব এলাকায় ১০ ভাগের বেশি মুক্তিযোদ্ধা তালিকাবদ্ধ হয়েছে, সেসব এলাকায় অনিয়ম হয়েছে। সেখানে নতুন কমিটি করে পুনরায় যাচাই বাছাই করা হবে।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)