ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা কালিদাসপুরে মোবাইলের দোকানে
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গার লালব্রীজ সংলগ্ন কালিদাসপুরের মাজেদা টেলিকম নামের একটি মোবাইলের দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। গত শুক্রবার রাতে ঘরের টিনের চাল কেটে ভেতরে প্রবেশ করে মোবাইল, কম্পিউটার, মোবাইল রিচার্জ কার্ড ও দোকানের ব্যাটারিসহ দেড় লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায় চোর। জানা গেছে, আলমডাঙ্গার কালিদাসপুর গ্রামের মাজহারুল হক লালব্রীজ সংলগ্ন সাদাব্রীজের ওপারে মাজেদা টেলিকম নামের একটি দোকান দিয়ে ব্যবসা করেন। শুক্রবার রাতে দোকান বন্ধ করে তিনি বাড়ি চলে যান। শনিবার সকালে দোকান খুলে দেখেন ঘরের টিনের চাল কাটা। মাজহারুল হক জানান, চোরেরা তার দোকানের টিনের চাল কেটে ভেতরে প্রবেশ করে ৭০পিস মোবাইল, একটি কম্পিউটার, দোকানে রাখা ২৫ হাজার টাকার মোবাইলের রিচার্জ কার্ড ও ১৫০ পিস ব্যাটারী নিয়ে গেছে। যার অনুমানিক মূল্য দেড় লক্ষাধিক টাকা। এ ব্যাপারে তিনি থানা পুলিশকে অবহিত করেছেন।
