মেহেরপুরের আমঝুপি আইডিয়াল স্কুলে নবীন বরণ

আপলোড তারিখঃ 2018-01-21 ইং
মেহেরপুরের আমঝুপি আইডিয়াল স্কুলে নবীন বরণ ছবির ক্যাপশন:
আমঝুপি প্রতিনিধি: মেহেরপুর সদর উপজেলার আমঝুপি আইডিয়াল স্কুলে নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১০টার সময় স্কুলের নিজস্ব ক্যাম্পাসে এ নবীন বরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অভিভাবক ডা. মো. এনামুল হক বকুল। প্রধান অতিথি হিসাবে উপস্থিতি ছিলেন আমঝুপি ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন আহম্মেদ। বিশেষ অতিথি ছিলেন আমঝুপি ক্লাব ও লাইব্রেরী সেক্রেটারি মতিয়ার আসরাফ, সাবেক গাংনী ডিগ্রী কলেজের অধ্যক্ষ সাইদুর রহমান, মুজিবনগর সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ জাহির হোসেন চঞ্চল, মেহেদী রেজা, বলিয়ারপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম, জাহির হোসেন টরি, জুয়েল রানা, সাবেক প্রধান শিক্ষক মোজাফফর হোসেন, পাবলিক ক্লাব ও লাইব্রেরির সহ-সভাপতি আকবর মুল্লা, মোঃ শিশির। স্বাগত বক্তব্য রাখেন আমঝুপি আইডিয়াল স্কুলের অধ্যক্ষ মারুফ হোসেন, অধ্যক্ষ আবুল কালাম। সার্বিক অনুষ্ঠান পরিচালনা করেন আইডিয়াল স্কুলের পরিচালক শহিদুল ইসলাম সাগর।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)