আতিয়ার সভাপতি মানিক সম্পাদক

আপলোড তারিখঃ 2018-01-21 ইং
আতিয়ার সভাপতি মানিক সম্পাদক ছবির ক্যাপশন:
জীবননগর সাংবাদিক সমিতির নতুন কমিটির গঠন জীবননগর সাংবাদিক সমিতির নতুন কমিটি গঠিত হয়েছে। গতকাল শনিবার জীবননগর থ্রী-স্টার হোটেল এন্ড রেস্টুরেন্টে মধাহ্নভোজ শেষে বেলা ৩টার সময় কনফারেন্স রুমে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় আতিয়ার রহমানকে সভাপতি, জামাল হোসেন সহ-সভাপতি এবং ফয়সাল মাহতাব মানিককে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।কমিটিতে স্থান পাওয়া অন্যান্যরা হলো- যুগ্ম সাধারণ সম্পাদক পদে মিঠুন মাহমুদ, অর্থ বিষয়ক সম্পাদক মারুফ মালেক, দপ্তর সম্পাদক রবিন রাজ, প্রচার সম্পাদক এম রমজান আলী, ক্রীড়া সম্পাদক এসএম শাফায়েত, এবং নির্বাহী সদস্য ডিএম মতিয়ার রহমান, শেখ শহিদুল ইসলাম, নিলুফার ইয়াসমিন রানী, বশির উদ্দিন, নূর আলম, ফরহাদ হোসেন রাজু, জাহিদুল ইসলাম মামুন। বিলুপ্ত কমিটির সভাপতি এ্যাড. আব্দুর রশিদের সভাপতিত্বে কমিটির সাধারণ সম্পাদক আতিয়ার রহমান বিলুপ্ত কমিটির আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করেন। এরপর সভাপতি তার কমিটি বিলুপ্ত ঘোষনা করে সমিতির উপদেষ্টা শামসুল আলমের কাছে দায়িত্বভার অর্পন করেন। এরপর সমিতির উপদেষ্টা শামসুল আলম সভায় উপস্থিত সাংবাদিকদের প্রকাশ্য মতামতের ভিত্তিতে নতুন কমিটির অনুমোদন করেন। জীবননগর সাংবদিক সমিতির নতুন কমিটির সভাপতি আতিয়ার রহমান তার দায়িত্ব পালনে ও সমিতিকে আরো বেগবান করার লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করেছেন। বিজ্ঞপ্তি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)