ছাত্রছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

আপলোড তারিখঃ 2018-01-21 ইং
ছাত্রছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ছবির ক্যাপশন:
আস্থা-দর্শনা’র উদ্যোগে তিন বিদ্যালয়ের দর্শনা অফিস: আস্থা-দর্শনা'র উদ্যোগে দর্শনায় ৩টি স্কুলে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার বেলা ১২টার দিকে সামাজিক উন্নয়নমূলক সংস্থা আস্থা-দর্শনা’র উদ্যোগে দর্শনা পৌর এলাকার শান্তিনগর, পরানপুর ও জয়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য়, ৪র্থ এবং ৫ম শ্রেনীর ছাত্রছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। এসময় সংগঠনের পক্ষ থেকে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে উপদেশমূলক আলোচনা করে বক্তারা বলেন, মানবতার সেবায় আমরা। শিক্ষা জাতির মেরদন্ড, যে জাতি যত শিক্ষিত সে জাতি তত উন্নত। তাই দেশকে এগিয়ে নিতে সমাজকে উন্নত করতে তোমাদেরকে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। এসময় উপস্থিত ছিলেন- সংগঠনের সভাপতি মীর্জা মামুন, সেক্রেটারি নূর আরমান, অর্থ সম্পাদক ইমতিয়াজ আহমেদ রয়েল, সদস্য- মেহেদী হাসান সজল, মামুন, শিমুল, নুর উদ্দীন, ইয়াসিন আরাফাত, সাব্বির, বিল্লাল, মফিজুুল, মনির, উজ্জল, সবুজ, শাহিন, মেহেদী প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)