জমির মুসুরিতে বিষ দিয়ে তছরুপ : থানায় মামলা

আপলোড তারিখঃ 2018-01-21 ইং
জমির মুসুরিতে বিষ দিয়ে তছরুপ : থানায় মামলা ছবির ক্যাপশন:
দামুড়হুদার বুইচিতলায় শত্রুতামূলক প্রায় সাড়ে ৫ বিঘা কার্পাসডাঙ্গা/কুড়ুলগাছি প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের বুইচিতলার রুমমহল মাঠের প্রায় সাড়ে ৫ বিঘা জমির মুসুরির ফসল পূর্ব শত্রুতার জের ধরে ঘাস মারা বিষ দিয়ে পুরো ফসল পুড়িয়ে দিয়েছে একটি পক্ষ। এ বিষয়ে দামুড়হুদা মডেল থানায় ৬ জনের নামে মামলা দায়ের করেছে ফসলের মালিক আব্দুর রহিম। জানা গেছে, গত শুক্রবার রাতে বুইচিতলা গ্রামে মৃত আ. হামিদের ছেলে আ. রহিমের সাড়ে ৫ বিঘা জমির মুসুরির গাছে ঘাস মারা বিষ দিয়ে জমির সব গাছ মেরে নষ্ট করেছে। ইতপূর্বেও বেশ কয়েকবার রহিম গংয়ের ফসল ঘাস মারা বিষ দিয়ে পুড়িয়ে দেয় প্রতিপক্ষরা। স্থানীয় বেশ কয়েকটি পত্রিকায় কয়েকবার সচিত্র প্রতিবেদনও প্রকাশিত হয়েছিল। যার মামলা চলমান রয়েছে। ফসল নষ্ট করার জন্য আ. রহিম গতকাল দামুড়হুদা থানায় বুইচিতলা গ্রামের মৃত মো. লালু গাইনের ছেলে আশাদুল, তৌমুর, রায়হান, মো. বজলুর রহমানের ছেলে মিজান, রায়হানের ছেলে আকাশ ও আশাদুলের ছেলে রায়হানের নামে মামলা করেছেন। বিষয়টি সুষ্ঠু তদন্তপূর্বক ব্যবস্থা নেয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছে ভুক্তভোগী ব্যক্তিসহ সচেতন মহল।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)