পাঠাগারের ২০ বছর পূর্তি উৎসব পালিত

আপলোড তারিখঃ 2018-01-21 ইং
পাঠাগারের ২০ বছর পূর্তি উৎসব পালিত ছবির ক্যাপশন:
আলমডাঙ্গার কামালপুরে আলাউদ্দিন আহম্মেদ আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গার কামালপুর আলাউদ্দিন আহম্মেদ পাঠাগারের ২০ বছর পূর্তি উপলক্ষে দুইদিন ব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানের সমাপনী দিনে গতকাল শনিবার আলোচনা সভা ও গুনিজন সম্মননা প্রদান ও পুরস্কার বিতরণ করা হয়। আলোচনা সভায় আলাউদ্দিন আহম্মেদ পাঠাগারের পরিচালক কবি গোলাম রহমান চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাহিত্য পরিষদের সভাপতি আ.ফ.ম সিরাজ সামজী। প্রধান বক্তা ছিলেন বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম। বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা প্রেসক্লাবের সাধারন সম্পাদক খন্দকার হামিদুল ইসলাম আজম, চুয়াডাঙ্গা সাপ্তাহিক চুয়াডাঙ্গা দর্পণের সম্পাদক আনোয়ার হোসেন, রাজনীতিক বাবুলাল দোবে, বিশিষ্ট ব্যবসায়ী সুরেশ কুমার আগরওয়ালা, কুমারী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুর রাজ্জাক,হাবিবুর রহমান, আলমডাঙ্গা প্রেসক্লাবের সহসভাপতি ইউনুস আলী মন্ডল, নাট্যশিল্পী কবির হোসেন, সাবেক মেম্বার তকবুল হোসেন, আব্দুর রশিদ মেম্বার, মহিলা মেম্বার ফিরোজা খাতুন ,আহাদ আলী মাষ্টার, কন্ঠশিল্পী ইয়ামিন আলী। অনুষ্ঠানে আফম সিরাজ সামজী ও খন্দকার হামিদুল ইসলাম আজমকে গুনিজন সম্মননা প্রদান করা হয়। এ ছাড়াও বিভিন্ন শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)