তিনদিনে শীতজনিত রোগে ৪২ শিশু হাসপাতালে : এক শিশুর মৃত্যু

আপলোড তারিখঃ 2018-01-20 ইং
তিনদিনে শীতজনিত রোগে ৪২ শিশু হাসপাতালে : এক শিশুর মৃত্যু ছবির ক্যাপশন:
কমেনি শীতের তীব্রতা : চুয়াডাঙ্গায় সদর হাসপাতালে নিউমোনিয়ায় আক্রান্ত শিশুর সংখ্যা বাড়ছে আফজালুল হক: চুয়াডাঙ্গায় নিউমোনিয়ায় আক্রান্ত শিশুর সংখ্যা বাড়ছে। গত তিনদিনে সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে ৪২ শিশু রোগী ভর্তি হয়েছে। এছাড়া বহির্বিভাগেও প্রতিদিন চিকিৎসা নিচ্ছে শতাধিক রোগী। হাসপাতালে সেবা নিতে আসা এসব শিশুর অধিকাংশই শীতজনিত রোটা ভাইরাস ও নিউমোনিয়া আক্রান্ত। বিপুলসংখ্যক রোগীর সেবা দিতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসক ও নার্সদের। প্রচন্ড শীতের ফলে গত কয়েক দিনে চুয়াডাঙ্গায় রোটা ভাইরা, নিউমোনিয়া, সর্দিকাশি, জ্বর, শ্বাসকষ্ট, ডায়রিয়াসহ নানা রোগে আক্রান্ত হয়েছে শতশত শিশু। সদর হাসপাতাল সূত্রে জানা যায়, গত তিনদিনে শীতজনিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৪১ শিশু। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গতকাল রাত ৯টার দিকে চুয়াডাঙ্গা পৌর এলাকার ইসলামপাড়ার আব্দুর রহিমের মেয়ে শিশু রিয়া খাতুন (২) মারা যায়। গতকাল শুক্রবার রাত পর্যন্ত নিউমোনিয়া আক্রান্ত ১১ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। ফলে সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসক এবং নার্সদের। এদিকে, ডায়রিয়া ওয়ার্ডে নির্ধারিত শয্যার কয়েকগুন বেশি রোগী থাকায় অসুস্থ শিশুদের নিয়ে হাসপাতালের মেঝেতে থেকে সেবা নিতে হচ্ছে। শিশু রোগীর স্বজনরা জানান, হাসপাতালে এসে বেড পাইনি। ঠান্ডায় ছোট ছেলে-মেয়েকে নিয়ে মেঝেতেই শুয়ে আছেন তারা। বেশি ঠাসাঠাসিতে অনেক কষ্ট হচ্ছে। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. মাহবুবুর রহমান মিলন জানান, হঠাত আবহাওয়া পরিবর্তনের কারণে রোটা ভাইরাস, ডায়রিয়া ও নিউমোনিয়া রোগের প্রকোপ দেখা দিয়েছে। শিশুদের ঠিকমতো টিকা প্রদান ও ৬ মাস বয়স পর্যন্ত মায়ের বুকের দুধ খাওয়ানো হলে নিউমোনিয়া হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। তাছাড়া ঠান্ডা আবহাওয়া থেকে শিশুকে দূরে রাখা এবং গরম কাপড় পরিধান করানো অত্যন্ত জরুরি। ডায়রিয়া এক ধরনের পানিবাহিত রোগ। রোটা ভাইরাসের কারণে ডায়রিয়া হয়ে থাকে। ৬-১৬ মাস বয়সী আক্রান্ত শিশুকে ঘনঘন স্যালাইন ও মায়ের বুকের দুধ খাওয়াতে হবে। এছাড়া শিশুদের মায়ের বুকের দুধ ও রোটারিং টিকা দিলে ডায়রিয়া হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। তিনি আরও বলেন, এসব রোগ থেকে রক্ষা পেতে শিশুদের ছয় মাস বয়স পর্যন্ত নিয়মিত বুকের দুধ পান করাতে হবে। সব শিশুর প্রতি যতœশীল হতে হবে। পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে। শিশুদের জ্বর, অস্বাভাবিক কাশি ও পাতলা পায়খানা দেখা দিলে দ্রুত চিকিৎসকের কাছে নিতে হবে। মুখে খাবার স্যালাইন দেয়া যেতে পারে। চিকিৎসকের নির্দেশনা ব্যতিত বাচ্চাকে ডায়রিয়ার জন্য `এন্টি-ডায়রিয়াল` কোন ওষুধ দেয়া যাবে না। কারণ এর ফলে সংক্রমণ দীর্ঘস্থায়ী হওয়ার সম্ভাবনা থাকে। এছাড়া বাচ্চার যদি প্রচুর সংক্রমন থাকে ও পানিশূন্যতা থাকে, বাচ্চাকে হাসপাতালে ভর্তি করা লাগতে পারে। হাসপাতালে চিকিৎসক বাচ্চাকে শিরার মাধ্যমে ফ্লুইড দিতে পারেন পানিশুন্যতা দূর করতে। আপনার হাত ভাল ভাবে সাবান দিয়ে পরিস্কার করুন বাচ্চার ডায়পার পরিবর্তনের পর।খাবার রান্না করার পাশে বাচ্চার ডায়পার পরিবর্তন করবেন না।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)