ছবির ক্যাপশন:
মেহেরপুরের সাবেক এমপি মাসুদ অরুণের মায়ের ইন্তেকাল
মেহেরপুর প্রতিনিধি: বীর মুক্তিযোদ্ধা, ভাষা আন্দোলনের সংগঠক, সাবেক সংসদ সদস্য মরহুম আহাম্মদ আলী'র সহধর্মিণী ও সাবেক এমপি ও মেহেরপুর জেলা বিএনপির সভাপতি মাসুদ অরুণ এবং সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. বিজন আহম্মেদের মা বেগম বদরুন্নেছা ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি......রজিউন)। গতকাল শুক্রবার রাত ৯ টা ৪৫ মিনিটে মেহেরপুরে জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর। তিনি বেশ কিছুদিন ধরে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে ঢাকার বারডেম হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। শুক্রবার মেহেরপুরে নিয়ে আসলে আবারও অসুস্থ্য হয়ে পড়েন। পরে তাকে নেওয়া হয় মেহেরপুর জেনারেল হাসপাতালে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ১০টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মরহুমা তিন ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন তিনি। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জেলা বিএনপির নেতৃবৃন্দ। এছাড়া তার মৃত্যুতে গভির শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির অন্যতম সদস্য শরীফুজ্জামান শরীফ, দৈনিক সময়ের সমীকরণের প্রধান সম্পাদক নাজমুল হক স্বপনসহ সমীকরণ পরিবার। মরহুমার জানাযার নামাজ আজ শনিবার বিকেল ৩ টায় মেহেরপুর সরকারি উচ্চ বালক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে।
