ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা করেছে চুয়াডাঙ্গা জেলা বিএনপি। গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার সময় চুয়াডাঙ্গা বড়বাজার রজব আলী সুপার মার্কেটস্থ জেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. শফিকুল ইসলাম পিটুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবু সিদ্দীক আবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর থানা বিএনপির প্রচার সম্পাদক মুন্সি আলাউদ্দীন, পৌর বিএনপির সহ-সভাপতি হাফিজুর রহমান মুক্তা, বিএনপি নেতা বদর উদ্দীন বাদল, ৫নং ওয়ার্ড বিএনপি নেতা সামিউল হক শিমুল। এছাড়াও আরো উপস্থিত ছিলেন জেলা যুবদলের সদস্য মনিরুজ্জামান লিপ্টন, আসাদুল হক বটলু, আহসান আল হাবিব বাপ্পি, মাসুদ রানা আপেল, সালাম, রুবেল, মজনু, শাহ জামাল, আরিফ হোসেন, আমিরুল ইসলাম বাপ্পি, জেলা ছাত্রদলের সদস্য আরিফ আহম্মেদ শিপ্লব, পিয়াস, সামিউল ইসলাম। অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা তরুণ দলের আহ্বায়ক মাবুদ সরকার। সভায় প্রধান অতিথি বলেন, গণতন্ত্রের অভাবে ১৯৭৪ সালে এদেশে দূর্ভিক্ষ হয়েছিল। জিয়াউর রহমান সেদিন এদেশের রাষ্ট্র ক্ষমতায় এসে সমাজতান্ত্রিক অর্থনীতি বাতিল করে মিশ্র অর্থনীতির মাধ্যমে সে সময়ের অর্থনৈতিক ভাবে পঙ্গু দেশকে অর্থনৈতিক স্বাবলম্বি করে গড়ে তোলেন।
এদিকে, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে `বাংলাদেশের স্বাধীনতা ও মেজর জিয়া` শীর্ষক এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যা ৬টার সময় জেলা বিএনপির আয়োজনে নতুন বাজারস্থ দলীয় কার্যালয়ে এ আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। সদর উপজেলা বিএনপির সভাপতি এ্যাড. এমএম শাহজাহান মুকুলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক অহিদুল ইসলাম বিশ্বাস। প্রধান অতিথি তার বক্তব্য বলেন, অসাধারণ দেশপ্রেমিক, অসম সাহসী ও সহজ-সরল ব্যক্তিত্বের প্রতীক হিসেবে জিয়াউর রহমান ইতিহাসে অবিস্মরণীয় হয়ে থাকবেন। জিয়াউর রহমানের অবদানকে অস্বীকার করে তাঁকে ইতিহাস থেকে মুছে ফেলার যে ঘৃণ্য ষড়যন্ত্র করছে ক্ষমতাসীনরা তার নিন্দাও জানান তিনি। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হাবিবুর রহমান হবি, সাবেক সহ-সভাপতি খালিদ মাসুদ মাস্টার, জেলা আইনজীবী ঐক্য ফোরামের সাধারণ সম্পাদক এ্যাড. হেদায়েত হোসেন আসলাম, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী আব্দুল খালেক, জেলা যুবদলের আহ্বায়ক খালিদ মাহমুদ মিল্টন, জেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক হাজী মান্নান, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাহজাহান খান। এছাড়াও সভায় আরো উপস্থিত ছিলেন পৌর বিএনপির সহ-সভাপতি ইন্তাজ আলী, যুগ্ম সম্পাদক দেলাওয়ার হোসেন দিনু, কুতুবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি একরামুল হক, নাগদাগ ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রশিদ হ্যাবা, পৌর ১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হারুন আলী। জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য আমির হোসেন প্রমুখ। আলোচনা সভা শেষে শহীদ জিয়াউর রহমানের রুহের আত্মার মাগফেরাত কামনায় দোয় করা হয়।
অপরদিকে, চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের হলরুমে জেলা ছাত্রদল যুগ্ম আহবায়ক শামীম হাসান টুটুলের সভাপতিত্বে ও চুয়াডাঙ্গা সরকারী কলেজ ছাত্রদলের আহবায়ক আশিকুল হক শিপুলুর সঞ্চালনায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিল ও আলোচনা সভা আয়োজন করা হয়। প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক ও বর্তমান আহবায়ক কমিটির সদস্য সরদার আলী হোসেন। প্রধান বক্তা ছিলেন সাবেক জেলা ছাত্রদল সভাপতি ও বর্তমান জেলা বিএনপির সদস্য মির্জা ফরিদুল ইসলাম শিপলু। বিশেষ অতিথি ছিলেন সাবেক জেলা ছাত্রদলের প্রচার সম্পাদক হামিদুল হক টুটুল, সাবেক ক্রীড়া সম্পাদক ও বর্তমান জেলা ছাত্রদল সদস্য গোলাম হোসেন বিপ্লব, সদস্য আমানউল্লাহ বাবুল। এছাড়া বক্তব্য রাখেন যুবদল নেতা আবুল কালাম আজাদ, জাহিদুল হোসেন জুয়েল, তানভীর হোসেন, সদর উপজেলা ছাত্রদল সাধারন সম্পাদক তানজিব সরোয়ার, জেলা ছাত্রদল সদস্য এখলাচুর রহমান রাসেল, সদস্য মাসুদ রানা, আমিনুল ইসলাম রশীদ, মাসুম, সুমন, সমসের, রাকিব প্রমুখ। বক্তাগন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বর্ণাঢ্য জীবনী নিয়ে আলোচনা করে। আলোচনা সভা শেষে হাফেজ মাওলানা জাহিদ কোরআনখানি ও মিলাদ মাহফিল অনুষ্ঠান পরিচালনা করেন।
দর্শনা অফিস জানিয়েছে, দর্শনায় শহীদ রাষ্টপতি জিয়াউর রহমানের ৮২তম জন্মদিন উপলক্ষে বিএনপি নেতা বাবু খানের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল বিকাল সাড়ে ৫টার দিকে দর্শনা রেলবাজার বিএনপির অস্থায়ী কার্যলয়ে আলোচনা, শীতবস্ত্র বিতরণ ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানটি সমাপ্ত হয়। বিএনপির কেন্দ্রিয় কমিটির উপ কোষাধ্যক্ষ ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মাহমুদ হাসান খান বাবুর উদ্যোগে শীতবস্ত্র বিতরন অনুষ্ঠানে আলোচনা সভায় দর্শনা পৌর বিএনপির সিনিয়ার সহ-সভাপতি হাবিবুর রহমান বুলেট শহীদ রাষ্টপতি জিয়াউর রহমানে রাজনৈতিক দর্শনের উপর বিভিন্ন দিক নির্দেনা মূলক আলোচনা করেন। তিনি আরও বলেন, এই প্রচন্ড শীতে অসহায় গরীবের স্বাভাবিক জীবন হয়ে পড়েছে বাধাগ্রস্থ। বিশেষ করে এই শীতে শীতবস্ত্রের অভাবে গরিব অসহায়েরা থর থর করে কাঁপছে। আর শীতবস্ত্রের জন্য এ সকল অসহায় মানুষগুলি বিত্তবানদের দ্বারে দ্বারে ঘুরছে। এই কষ্ট দেখে বাবু খানের উদ্যোগে দর্শনা পৌর এলাকার ৯টি ওয়ার্ডের ৫০০ জন দুস্থ-শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এসময় দলীয় নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন দর্শনা পৌর বিএনপির পক্ষে সাবেক কাউন্সিলর ফারুখ হোসেন, খন্দকার মুন্নাফ, মমিনুল ইসলাম, শফিকুল আজম তোতা, মহিলা কাউন্সিলর সুরাতন নেসা, রবিউল ইসলাম রবি, লুৎফর রহমান, নজরুল ইসলাম, ডাবলু, মিরহোসেন। যুবদলের পক্ষে উপস্থিত ছিলেন জালাল উদ্দিন লিটন, সরোয়ার, জাহান আলী, আরুক, সব্দুল, রুহিন, আশিক, রিন্টু, আনারুল, ওসমান, হাতেম,বাবু। ছাত্রদলের পক্ষে উপস্থিত ছিলেন , আবু সাঈদ(পিচ্চি), চম্বুক, অমিও, আকাশ, মামুন, বিদ্যুৎ, রাব্বি, আরিফ, শাওন, জসিম, তুহিন, শান্ত রিদয়,। আলোচনা সভার পর নেতৃবর্গগনেরা কেক কেটে অনুষ্ঠানের আনুষ্ঠিকতা শেষ করেন। অনুষ্ঠানটি সার্বক্ষানিক পরিচালনা করেন।জেলা ছাত্রদলের সদস্য নাশির উদ্দিন হাসু।
মেহেরপুর প্রতিনিধি জানিয়েছেন, মেহেরপুর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮২তম জন্মবাির্ষকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে শহরের মল্লিক পাড়ার পৌর ঈদগাহের পাশে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিএনপি নেতা ও মেহেরপুর কলেজের সাবেক ছাত্রদলের ভিপি মজিবুল হক খান চৌধুরী হেলাল। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শিক্ষা বিষয়ক কেন্দ্র মহাসচিব (পিস এস্বাসেডর) ও জেলা বিএনপি সদস্য জাকির হোসেন। জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ফয়েজ মোহাম্মদের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহ সভাপতি ওমর ফারুক লিটন, জেলা যুবদলের সহসভাপতি মুস্তাক রাজা, বিএনপি নেতা ও জেলা আইনজীবি সমিতির সাধারন সম্পাদক এড মখলেছুর রহমান স্বপন, সাবেক সদর থানার যুবদলের সভাপতি জালাল উদ্দিন, সাবেক ইউপি সদস্য আনিসুর রহমান, হাসীম উদ্দিন প্রমূখ। এ সময় আলোচনায় বিএনপি নেতা আব্দুল কুদ্দুস, আব্দুল হামিদ খান গাজু, দুলাল, নূর তাজুল ইসলাম, কেনেডি, আব্দুর রাজ্জাক, ফরিদ উদ্দিন, নসর আলী, যুবদলের নেতা মনিরুল ইসলাম মনি, আলতাব হোসেন, চঞ্চল, সোহাগ ছাত্রনেতা সানি, লিটন, আনোয়ারসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে শহীদ জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
গাংনী অফিস জানিয়েছে, মেহেরপুরের গাংনীতে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে মেহেরপুরের গাংনী উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে জেলা বিএনপির সহ-সভাপতি জাভেদ-মাসুদ-মিল্টনের গাংনীর স্থানীয় রাজনৈতিক কার্যালয়ে এ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও গাংনী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জুলফিকার আলী ভুট্টো, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও গাংনীর বামন্দী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল আওয়াল, গাংনী বিএনপি নেতা আতিয়ার রহমান, বিএনপি নেতা ও রাইপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলফাজ উদ্দীন, ষোলটাকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিএনপি নেতা মনিরুজ্জামান মনি, বিএনপি নেতা আহসান হাবীব বাবু, গাংনী উপজেলা কৃষকদলের সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম নাসির, বিএনপি নেতা গিয়াস উদ্দীন, জামান হোসেন, ছাত্রদল নেতা চপল বিশ্বাস, কাউছার আলী, আব্দুল আলিম, গাংনী পৌরসভার প্যানেল মেয়র-২ ও বিএনপির নেতা সাহিদুল ইসলাম, ছাত্রদল নেতা আশিক হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
গাংনী অফিস জানিয়েছে, মেহেরপুরের গাংনীতে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে মেহেরপুরের গাংনী উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে জেলা বিএনপির সহ-সভাপতি জাভেদ-মাসুদ-মিল্টনের গাংনীর স্থানীয় রাজনৈতিক কার্যালয়ে এ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও গাংনী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জুলফিকার আলী ভুট্টো, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও গাংনীর বামন্দী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল আওয়াল, গাংনী বিএনপি নেতা আতিয়ার রহমান, বিএনপি নেতা ও রাইপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলফাজ উদ্দীন, ষোলটাকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিএনপি নেতা মনিরুজ্জামান মনি, বিএনপি নেতা আহসান হাবীব বাবু, গাংনী উপজেলা কৃষকদলের সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম নাসির, বিএনপি নেতা গিয়াস উদ্দীন, জামান হোসেন, ছাত্রদল নেতা চপল বিশ্বাস, কাউছার আলী, আব্দুল আলিম, গাংনী পৌরসভার প্যানেল মেয়র-২ ও বিএনপির নেতা সাহিদুল ইসলাম, ছাত্রদল নেতা আশিক হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
