ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গার বাদেমাজু গ্রামের আব্দুল কাদের রানা (৩৭) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে পুলিশ তাকে ৫শ’ পিস ইয়াবা উদ্ধার করেছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে। পুলিশ জানিয়েছে, কুষ্টিয়া ইবির থানার মনোহরদিয়া এলাকায় দিয়ে এক যুবক বিপুল পরিমাণ ইয়াবা বহন করে নিয়ে যাচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ইবি থানা পুলিশ অভিযান চালিয়ে আলমডাঙ্গার বাদেমাজু গ্রামের মোখলেছুর রহমানের ছেলে আব্দুল কাদের রানাকে আটক করে। আটকের পর তার দেহ তল্লাশি করে ৫শ’ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। আটক রানার বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা হয়েছে।
