জীবননগরে জোড়ালাগানো জমজ শিশুর জন্ম

আপলোড তারিখঃ 2018-01-20 ইং
জীবননগরে জোড়ালাগানো জমজ শিশুর জন্ম ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: জীবননগর পৌর শহরের জনতা ক্লিনিকে এক শরীর দুই মাথা বিশিষ্ঠ জমজ শিশুর জন্ম হয়েছে। গতকাল শুক্রবার সকাল ৭টার সময় এ শিশুর জন্ম হয়। ক্লিনিক সুত্রে জানা গেছে, গতকাল শুক্রবার মহেশপুর উপজেলার গোকুলনগর গ্রামের শফিকুল ইসলামের স্ত্রী জহুরা খাতুনের পেইন উঠলে পরিবারের সদস্যরা তাকে দ্রুত জীবননগর পৌর শহরের জনতা ক্লিনিকে ভর্তি করে। সেখানে ডাক্তার রফিকুল ইসলাম সিজারিয়ান অপারেশন করেন। এ সময় দুই মাথা বিশিষ্ঠ জমজ শিশুর জন্ম হয়। এদিকে এ শিশুকে দেখতে ক্লিনিকে সকাল থেকে দুপুর পর্যন্ত উৎসুক জনতা ভিড় জমায়। এ সংবাদ লেখা পর্যন্ত জমজ শিশু ও তার মা সকলেই সুস্থ আছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)