ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা প্রতিনিধি: আলমডাঙ্গার কলেজপাড়া একাদশ কর্তৃক আয়োজিত টিÑ২০ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল আলমডাঙ্গা ডিগ্রী কলেজ মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলাটি কলেজপাড়া একাদশ বনাম মা টেলিকম একাদশের মাঝে অনুষ্ঠিত হয়। খেলায় ৫৫ রানের বিশাল ব্যাবধানে কলেজপাড়া একাদশ মা টেলিকম একাদশকে পরাজিত করে। কলেজ পাড়া একাদশ প্রথমে ব্যাট করতে নেমে ১১০ রান করে। জবাবে মা টেলিকম ৫৫ রানে সব উইকেট হারায়। খেলা শেষে টুর্ণামেন্টের চ্যাম্পিয়ান ও রানার্স আপ দলকে পুরস্কার প্রদান করা হয়। পুরস্কার প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলমডাঙ্গা বণিক সমিতির সহÑসাধারন সম্পাদক আলহাজ্ব মীর শফিকুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন থানার অফিসার ইনচার্জ আবু জিহাদ ফকরুল আলম খান। বিশেষ অতিথি ছিলেন তদন্ত অফিসার লুৎফুল কবির, থানার সেকেন্ড অফিসার এসআই জিয়াউর রহমান, ৩নং ওয়ার্ড কাউন্সিলর জহুরুল ইসলাম স্বপন, ৫ নং ওয়ার্ড কাউন্সিলর আঃ গফ্ফার, ৭নং ওয়ার্ড কাউন্সিলর জাইদুল ইসলাম। উপস্থিত ছিলেন হাজী মসলেম উদ্দীন, অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা খালেকুজ্জামান। খেলার এ্যাম্পায়ারের দায়িত্ব পালন করেন জুয়েল রানা, বিজয়। চ্যাম্পিয়ন দলকে একটি ট্রফি ও নগদ ৮ হাজার টাকা ও রানার্স আপ দলকে ট্রফি ও নগদ ৫ হাজার টাকা পুরস্কার তুলে দেন প্রধান অতিথি অফিসার ইনচার্জ আবু জিহাদ। খেলার সার্বিক তত্বাবধায়নে ছিলেন, হাশেম, মাজেদুল, ফারুক, ইমন, যুগোল, সজীব, সোহান, বিদ্যুৎ প্রমুখ।
