ট্রফি উম্মোচন : ক্ষুদে ক্রিকেটারদের শোভাযাত্রা

আপলোড তারিখঃ 2018-01-20 ইং
ট্রফি উম্মোচন : ক্ষুদে ক্রিকেটারদের শোভাযাত্রা ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় ৪র্থ নাইটিঙ্গেল প্রিমিয়ার লীগের জার্সি ও নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় ৪র্থ এনপিএল ক্রিকেট লীগ-এর জার্সি ও ট্রফি উম্মোচন করা হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১১টায় চুয়াডাঙ্গা টাউন মাঠ সংলগ্ন চুয়াডাঙ্গা নাইটিঙ্গেল ক্রিকেট একাডেমির কার্যালয়ের সামনে জার্সি ও ট্রফি উম্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ক্রিকেট একাডেমির উপদেষ্ঠা ও ক্রিকেট অনুরাগী চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার ওয়াশীমুল বারী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা নাইটিঙ্গেল ক্রিকেট একাডেমির প্রতিষ্ঠাতা সভাপতি ও ৪র্থ এনপিএল ক্রিকেট লীগ-এর চেয়ারম্যান চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লিগের যুগ্ম সাধারণ সম্পাদক জাতীয় ক্রীড়া সংগঠক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। অতিথিবৃন্দ লীগে অংশ গ্রহনকারী ৮টি টিমের অধিনায়কের হাতে জার্সি তুলে দিয়ে জার্সি উম্মোচন করেন। একই সাথে অনুষ্ঠানের প্রধান অতিথি ও সভাপতি চ্যাম্পিয়ন-রানারআপ ট্রফি তুলে ধরে ট্রফি উম্মোচন পর্বের শুভসুচনা করেন। এরপর একে একে ৮টি টিম অথাৎ সানরাইজার দশমাইল দলের দলনেতার হাতে টিমের জার্সি তুলে দেন এনপিএল ক্রিকেট লীগের চেয়ারম্যান রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, ফাস্ট ক্যাপিটাল সুপার কিংস দলের দল নায়কের হাতে টিমের জার্সি তুলে দেন এনপিএল ক্রিকেট লীগের কো-চেয়ারম্যান মাহফুজুর রহমান জোয়ার্দ্দার মিজাইল, দর্শনা ডেয়ার ডেভিল্স দলনেতার হাতে দৈনিক মাথাভাঙ্গার বার্তা সম্পাদক ছড়াস¤্রাট আহাদ আলী মোল্লা, ওয়ালটান কিংস দলনেতার হাতে পাইন ক্লাবের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শাহান, আলমডাঙ্গা নাইট রাইর্ডাস দলনেতার হাতে বাংলাদেশ জাতীয় ফুটবলের সাবেক কৃতি ফুটবলার মামুন জোয়ার্দ্দার, মুন্সিগঞ্জ টাইটান্স দলনেতার হাতে জার্সি তুলে দেন দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন, কিংস ইলেভেন জীবননগর দলনেতার হাতে এশিয়ান টিভির জেলা প্রতিনিধি আ. সালাম ও ফ্রীডম ফাইটার আটকবর দলনেতার হাতে জার্সি তুলে দেন জেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি রুবাইত বিন আজাদ সুস্থির। এ ছাড়া অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি অ্যাড. রফিকুল ইসলাম, সাবেক সভাপতি বর্ষীয়ান সাংবাদিক মাহাতাব উদ্দিন, এসএ টিভির জেলা প্রতিনিধি বিপুল আশরাফ, দৈনিক আমাদের সংবাদ পত্রিকার সম্পাদক রুহুল আমিন রতন, সময়ের সমীকরণ পত্রিকার বার্তা সম্পাদক হুসাইন মালিক, দৈনিক অবজারভারের জেলা প্রতিনিধি আবুল হাশেম, একুশে টিভির জেলা প্রতিনিধি আতিয়ার রহমান, সাবেক কৃতি ক্রিকেটার চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য সুরেশ কুমার আগরওয়ালা পিন্টু, জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ ও চুয়াডাঙ্গা শিশু-কিশোর সাঁতার প্রশিক্ষন কেন্দ্রের ইনচার্জ নাসির আহাদ জোয়ার্দ্দার, চুয়াডাঙ্গা চেম্বারের সাবেক পরিচালক মুঞ্জুরুল আলম মালিক লার্জ, জাকির মর্টস ও জাভিদ মর্টস-এর সত্বাধিকারী জাকির হোসেন, স্টুডিও পিকাশোর সাব্বির কামাল ও বাংলাদেশ ক্রীড়া সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক সাফায়েতুল ইসলাম প্রমুখ। জার্সি ও ট্রফি উম্মোচন শেষে ৮টিমের ক্ষুদে ক্রিকেটারগন চুয়াডাঙ্গা জেলা শহরের প্রধান প্রধান সড়কে শোভাযাত্রা শেষে চুয়াডাঙ্গা পুরাতন স্টেডিয়ামে উপস্থিত হয়। সেখানে ৮টিমের খেলোয়াড়দের সাথে সাক্ষাৎ শেষে চুয়াডাঙ্গা নাইটিঙ্গেল ক্রিকেট একাডেমির পরিচালক সাংবাদিক ইসলাম রকিব অনুষ্টানের সমাপ্তি ঘোষণা করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)