পদোন্নতি পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার হলেন কলিমুল্লাহ

আপলোড তারিখঃ 2018-01-19 ইং
পদোন্নতি পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার হলেন কলিমুল্লাহ ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার দামুুড়হুদা-জীবননগর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. কলিমুল্লাহ অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে পদোন্নতি পেয়েছেন। পদোন্নতি পাওয়া এএসপি কলিমুল্লাহ ৩০তম বিসিএস এর মাধ্যমে ২০১২ সালের ৩ জুন চাকুরিতে যোগদান করেন। চাকুরী জীবনে প্রথম কর্মস্থল সহকারী পুলিশ সুপার হিসেবে নড়াইল। এরপর কেএমপি খুলনা, এপিবিএন বিমানবন্দর এবং চুয়াডাঙ্গা জেলায় সিনিয়র সহকারী পুলিশ সুপার হিসেবে যোগদান করে দক্ষতার সাথে দায়ীত্বপালন কালে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে পদোন্নতি লাভ করলেন। তাঁর এই পদোন্নতি লাভে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সকল স্তরের কর্মকর্তা কর্মচারী জেলার বিভিন্ন শ্রেনী পেশার মানুষ তাকে অভিনন্দন জানিয়েছেন। উল্লেখ্য, কলিমুল্লার জন্ম স্থান ঝিনাইদহ জেলার হরিনাকুন্ডু উপজেলার আদর্শ আন্দুলিয়া গ্রামে। পিতা মোহাম্মদ আলী ও মাতা ছায়েরা খাতুন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)