ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: জীবননগরে এক মধ্যে বয়সী নারীকে জোরপূর্বক পাশবিক নির্যাতনের অভিযোগ উঠেছে। জানা গেছে গত বুধবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার মনোহরপুর ইউনিয়নের আবাসনপাড়ার সুন্নত আলীর স্ত্রী রহিমা খাতুন ওরফে বিদুকে (৪৫) একই গ্রামের উত্তরপাড়ার ইনছানের ছেলে আরিফ (৩৫) জোরপূর্বক পাশবিক নির্যাতন করে বলে তিনি পুলিশকে জানিয়েছেন। এ ব্যাপারে ওই নারী বাদি হয়ে গত বুধবার জীবননগর থানায় একটি নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০৩ এর ৯/১ ধারায় মামলা করেছে। যার মামলা নং ১৫। বিদু অভিযোগ করে বলেন, গত বুধবার রাত সাড়ে ৮টার সময় আমি আমার বাড়ি থেকে আমার ছেলের বাড়িতে যাওয়ার পথে নিয়ামত শিকদারের পুকুর পাড়ে পৌছালে এ সময় ওত পেতে থাকা আরিফ আমার পিছন থেকে মুখ চিপে ধরে পুকুরের পাশে আমাকে জোরপূর্বক ধর্ষণ করে। পরে আমি চিৎকার করলে স্থানীয় এলাকাবাসী ছুটে আসলে আরিফ পালিয়ে যায়। এ ব্যাপারে আরিফের সাথে কথা বলার জন্য গেলে আরিফ এ প্রতিবেদককে দেখে গা’ঢাকা দেন। জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক বলেন, মনোহরপুর আবাসন এলাকায় বিদু নামের এক মধ্যে বয়সী নারী থানায় উপস্থিত হয়ে জোরপূর্বক পাশবিক অভিযোগ তুলে নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলা করেছেন। তাকে মেডিকেল করার জন্য বৃহস্পতিবার চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আমরা এখনো পর্যন্ত মেডিকেল রিপোর্ট পাইনি পেলে ব্যবস্থা নেওয়া হবে।
