অ্যাকাউন্ট হালনাগাদের কথা বলে প্রায় অর্ধলক্ষ হাতিয়ে নিয়েছে প্রতারকচক্র

আপলোড তারিখঃ 2018-01-19 ইং
অ্যাকাউন্ট হালনাগাদের কথা বলে প্রায় অর্ধলক্ষ হাতিয়ে নিয়েছে প্রতারকচক্র ছবির ক্যাপশন:
আলমডাঙ্গায় ডাচ বাংলা কাস্টমার সার্ভিসের পরিচয়ে ডাচ্ বাংলা মোবাইল ব্যাংকিংয়ে প্রতারণা আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গার কলেজপাড়ার এক ব্যক্তির ডাচ্ বাংলা অনলাইন ব্যাংকিং একাউন্ট থেকে প্রায় ৪৮ হাজার টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক চক্র। ডাচ্ বাংলা ব্যাংকের কর্মকর্তা পরিচয় দিয়ে একটি মোবাইল নাম্বার ও কাস্টমার সার্ভিসের নাম্বার ব্যবহার করে এ টাকা হাতিয়ে নেয় চক্রটি। এ ব্যাপারে ওই ব্যক্তি থানায় একটি সাধারণ ডাইরি করেছেন। জানা গেছে, আলমডাঙ্গার কলেজপাড়ার চাকরিজীবী খো. মহাবুবুল করিম বেশকয়েক বছর পূর্বে ডাচ্ বাংলা মোবাইল ব্যাংকিংয়ে একাউন্ট খোলেন। তার একাউন্টে প্রায় ৪৮ হাজার টাকা ছিল। কিছুদিন আগে জনৈক ব্যক্তি নিজেকে ডাচ্ বাংলা ব্যাংকের কর্মকর্তা পরিচয় দিয়ে ০১৭৭৮২৯৪১৮২ নং মোবাইল ও ডাচবাংলা কাস্টমার সার্ভিস #১৬২১৬ নম্বর ব্যবহার করে তার একাউন্ট বন্ধ হয়ে গেছে বলে জানায়। ওই ব্যক্তির একাউন্ট হালনাগাদের কথা বলে বিভিন্ন অপশনের বাটন চাপতে বলে তার অ্যাকাউন্টের ৪৭ হাজার ৩শ’ ৬৯ টাকা হাতিয়ে নেয় প্রতারকচক্রটি। মহাবুবুল করিম জানান, এ ঘটনার পর ডাচ্ বাংলা মোবাইল ব্যাংকিং কাস্টমার কেয়ারের কর্মকর্তা জাকির হোসেন সাথে যোগাযোগ করলে তিনি কোন পদক্ষেপ না নিয়ে আইনি পরামর্শ নেবার কথা জানালে তিনি আলমডাঙ্গায় থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)