চুয়াডাঙ্গার বিভিন্ন স্থানে দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ

আপলোড তারিখঃ 2018-01-19 ইং
চুয়াডাঙ্গার বিভিন্ন স্থানে দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ ছবির ক্যাপশন:
সমীকরণ ডেস্ক: চুয়াডাঙ্গার আলমডাঙ্গা দামুড়হুদা ও জীবননগরের বিভিন্ন স্থানে অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। চুয়াডাঙ্গা সদর উপজেলার মোমিনপুর ও আলুকদিয়া ইউনিয়নে এবং আলমডাঙ্গা পৌরসভা ও উপজেলার ১৫টি ইউনিয়নে দরিদ্রদের মাঝে কম্বল বিতরণ করেন চুয়াডাঙ্গা জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য লে. কর্নেল (অব.) সৈয়দ কামরুজ্জামান। ডায়মন্ড ওয়ার্ন্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়ালার প্রতিষ্ঠিত তারাদেবী ফাউন্ডেশনের উদ্যোগে আলমডাঙ্গার কুমারী ও হারদীতে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। জীবননগর পৌরসভা ও উপজেলার ৮টি ইউনিয়নে বিএনপির কেন্দ্রীয় কমিটির উপ-কোষাধ্যাক্ষ ও চুয়াডাঙ্গা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাহমুদুল হাসান খাঁন বাবুর পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। দামুড়হুদার কুড়ুলগাছি ইউনিয়নের বিভিন্ন গ্রামে চুয়াডাঙ্গা জেলা বিএনপির সদস্য ইঞ্জিনিয়ার মখলেছুর রহমান তরফদার টিপুর পক্ষে কম্বল বিতরণ করা হয়। আমাদের নিজস্ব প্রতিবেদক জানিয়েছেন, চুয়াডাঙ্গা জেলার শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছেন চুয়াডাঙ্গা জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য লে. কর্নেল সৈয়দ কামরুজ্জামান, বিজিবিএম, এমপিএইচএফ (অব.)। গতকাল বৃহস্পতিবার সকালে চুয়াডাঙ্গা সদর উপজেলার মোমিনপুর স্কুলমাঠে ও আলুকদিয়া ইউনিয়নে কর্নেল জামান নিজ হাতে শীতার্ত নারী-পুরুষের মধ্যে কম্বল বিতরণ করেন। কম্বল বিতরনের সময় কর্ণেল কামরুজ্জামান বলেন, চুয়াডাঙ্গায় তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। শীতবস্ত্রের অভাবে মানুষ কষ্ট পচ্ছেন। যারা বিত্তবান আছেন তাদের সকলেরই উচিত দরিদ্র আসহায় মানুষের পাশে এসে দাড়ানো। কম্বল বিতরনের সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ওয়াহেদুজ্জামান বুলা, মজিবুল হক মালিক মজু, আবু জাফর মন্টু, শহিদুল ইসলাম রতন, মফিজুর রহমান মনা, শরিফুল আলম বিলাস, জাকির, লাড্ডু বাবু, আলমগীর, সাহাদত মাষ্টার, নজরুল ইসলাম, রুপমান, খাইরুল ইসলাম প্রমুখ। পরে তিনি আলমডাঙ্গা পৌরসভা ও উপজেলার ১৫টি ইউনিয়নে দরিদ্র নারী-পুরুষের হাতে কম্বল তুলে দেন। এ সময় বিএনপি নেতা শহিদুল কাউনাইন টিলু, সাইফুল ইসলাম বোরহান হোসেন উপস্থিত ছিলেন। `` এদিকে, চুয়াডাঙ্গার বিশিষ্ঠ ব্যবসায়ী ডায়মন্ড ওয়ার্ন্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়ালার প্রতিষ্ঠিত তারাদেবী ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় আলমডাঙ্গা উপজেলার কুমারী ইউনিয়ন পরিষদ চত্বরে হতদরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান আবু সাঈদ পিন্টু, জেলা পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য কাজল রেখা, ইউপি সদস্য আব্দুর রশিদ, ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ পবিত্র কুমার আগরওয়ালা ও নির্বাহী কর্মকর্তা আলমগীর কবীর শিপলু। অপরদিকে, বেলা ১টার দিকে হারদী মীর সামসুজ্জোহা কলেজ মাঠে উপস্থিত এলাকার হতদরিদ্র মানুষের হাতে কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণকালে তারাদেবী ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ পবিত্র কুমার আগরওয়ালা বলেন, এ সংগঠনের মাধ্যমে জেলাবাসীর জন্য ফ্রি এম্ব্যুলেন্স সেবা, চিকিৎসা সেবা, শিক্ষা বৃত্তি প্রদানসহ বিভিন্ন ধরনের সেবামূলক কর্মকান্ড পরিচালনা করা হচ্ছে। `` জীবননগর অফিস জানিয়েছে, জীবননগরে শীতার্ত অসহায় দরিদ্র মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বুধবার সকাল সাড়ে ১১টার সময় জীবননগর পৌর শহরের মঈন চেয়ারম্যানের কার্যালয়ে উপজেলার ৮টি ইউনিয়ন ও জীবননগর পৌরসভায় বিএনপির কেন্দ্রীয় কমিটির উপ-কোষাধ্যাক্ষ ও চুয়াডাঙ্গা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাহমুদুল হাসান খাঁন বাবুর পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে জীবননগর পৌর বিএনপির সভাপতি শাজাহান কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কম্বল বিতরণ করেন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক ও আন্দুলবাড়িয়া ইউপির সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন খাঁন খোকন। এ সময় উপস্থিত ছিলেন জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলু, পৌর বিএনপির সিনিয়ার সহ-সভাপতি সাবেক কাউন্সিলর আ. রশিদ, বিএনপি নেতা শফি উদ্দিন শফি, সীমান্ত ইউনিয়ন বিএনপির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান শাজাহান মিয়া, সম্পাদক বদরউদ্দিন বাদল, হাসাদহ ইউনিয়ন বিএনপির সভাপতি কালাম সিদ্দিকী, রায়পুর ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিম, সম্পাদক মতিয়ার রহমান, বাঁকা ইউনিয়ন বিএনপির সভাপতি মুন্সী আবুল কাশেম, উথলী ইউনিয়ন বিএনপির সভাপতি ও উথলী ইউপি চেয়ারম্যান আবুল কালাম আযাদ, সম্পাদক সেলিম রেজা, কেডিকে ইউনিয়নের মনোয়ার হোসেন, রাজিব, মনোহরপুর ইউনিয়ন বিএনপির কামরুজ্জামান, সাইফুল,টিপু সুলতান, আন্দুলবাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আতিয়ার রহমান, সম্পাদক মোস্তাফিজুর রহমান সোনা, যুবদল নেতা সরোয়ার, আজমত, ইক্তারুল, ইউনুস, হাকিম, সলেমান, রফিক, মিঠু ছাত্রদল নেতা আনোয়ার হোসেন, আল ইমরান রিবন, এসএম জাবেদ লাল, সুমন, মামুন, নাজমুল মামুন পারভেজ শিকড়, রাসেল, শাহিন, সুজন, জুয়েল, মমিন, সবুজ প্রমুখ। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন সীমান্ত ইউপি চেয়ারম্যান যুবদল নেতা মঈন উদ্দিন ময়েন। অপরদিকে, দামুড়হুদার কুড়–লগাছি ইউনিয়নের বিভিন্ন গ্রামে চুয়াডাঙ্গা জেলা বিএনপির সদস্য ইঞ্জিনিয়ার মখলেছুর রহমান তরফদার টিপুর পক্ষে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল কুড়–লগাছি ইউনিয়নের বিভিন্ন গ্রামে গরিব দুস্থদের মাঝে ১৮০ পিস কম্বল বিতরণ করা হয়। অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দর্শনা পৌর বিএনপি নেতা ফজলুল হক (সিআই), বিএনপি নেতা আবু হানিফ, দশনা পৌর যুবদল নেতা সহের তরফদার, আব্দুল মান্নান, দশনা পৌর বিএনপির সহ-সম্পাদক রফিকুল আলম, নজির আহম্মদ, সাবেক দশনা পৌর কাউন্সিলর কাঞ্চু মাতবর, সাবেক দশনা পৌর কাউন্সিলর তুৎফর হোসেন, ছাত্রদলের নেতা আমিনুল ইসলাম, মিরাজ, মুহিন, রতন, তারিক, সজীব, রিদয় এবং কুড়–লগাছি ইউনিয়ন বিএনপি নেতা সাবেক মেম্বর আবুল কাশেম, মুজিবর তরফদার রহমান শনি, আব্দুল জব্বার, বগা, খোকন, মামুনুজ্জামান প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)