চুয়াডাঙ্গায় ছাত্রলীগের মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2018-01-19 ইং
চুয়াডাঙ্গায় ছাত্রলীগের মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত ছবির ক্যাপশন:
বাংলাদেশ ছাত্রলীগ চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিকের নির্দেশে সরকারি কলেজ ক্যাম্পাসে সরকারি কলেজ ছাত্রলীগের আয়োজনে মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক স্কুল ও ছাত্র বিষয়ক সম্পাদক রাজু আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মো. শাহাবুল হোসেন। বিশেষ অতিথি থেকে বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি রুবায়েত বিন আজাদ সুস্থির, সাবেক ক্রিড়া বিষয়ক সম্পাদক ফিরোজ জোয়ার্দ্দার, সাবেক সহ সম্পাদক বাপ্পি, সাবেক অর্থ বিষয়ক সম্পাদক রিমন হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক আব্দুর রহমান। এছাড়া বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগ নেতা অয়ন হাসান জোয়ার্দ্দার। অনুষ্ঠানটি পরিচালনা করেন চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক গ্রন্থনা ও প্রকাশানা বিষয়ক সম্পাদক মেহেদী হাসান হিমেল। -প্রেসবিজ্ঞপ্তি

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)