ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী

আপলোড তারিখঃ 2018-01-19 ইং
ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী ছবির ক্যাপশন:
মেহেরপুর সরকারী বালক উচ্চ বিদ্যালয়ে মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ের মাঠে জেলা প্রশাসক পরিমল সিংহ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মশাল জ্বালিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভারপ্রাপ্ত জেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল মালেক। এর আগে জাতীয় সঙ্গীতের সুরে জাতীয় পতাকা উত্তোলন হয়। খেলাধুলা শেষে পুরস্কার বিতরণ করা হয়। এসময় সেখানে সহকারী শিক্ষক ফজলুল হক, আবুল কালাম আজাদ, সিদ্দিকুর রহমান, আব্দুর রাজ্জাক, নাসির উদ্দিন, সেকেন্দার আলী, এমরান হোসেন, এএসএম সাইফুল ইসলাম, বাছাদ আলী, রফিকুল ইসলাম, মামুন আলমগীর, প্রশেনজিত বিশ্বাস, ওমর ফারুকসহ সকল শিক্ষককেরা উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)