আসাদুল হক বিশ্বাসের গণসংযোগ ও পথসভা

আপলোড তারিখঃ 2018-01-19 ইং
আসাদুল হক বিশ্বাসের গণসংযোগ ও পথসভা ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা পৌরসভার বিভিন্ন এলাকায় মনোনয়ন প্রত্যাশী নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা পৌরসভার বিভিন্ন এলাকায় গণসংযোগ ও কেদারগঞ্জ নতুন বাজারে পথসভা করেছেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস। গতকাল বৃহস্পতিবার দুপুর ২টা থেকে সন্ধ্যা পর্যন্ত গণসংযোগ ও পথসভা করেন তিনি। পথসভায় তিনি বলেন- মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা ও ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। দেশরত্ন শেখ হাসিনা তার যোগ্য নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশের মানুষের ভালোভাবে বেঁচে থাকার আশা দেখিয়েছেন। দেশের জনগণ এখন উন্নয়ন চায় শান্তি চায় সকল অপশক্তির প্রতি আমাদের এক সাথে রুখে দাঁড়াতেই হবেই এ আমাদের দেশের জন্য এ আমাদের নতুন প্রজন্মের জন্যে। শেখ হাসিনার বলিষ্ঠ ভূমিকার দ্বারা দেশ আজ উন্নতির মহাসড়কে অবস্থান করছে। এই উন্নয়নের ধারা বজায় রাখতে হলে পুনঃরায় আওয়ামী লীগ সরকারকে নির্বাচিত করার আহ্বান জানান। সেই সাথে আগামী জাতীয় নির্বাচনে চুয়াডাঙ্গা-১ আসনের এমপি পদে মনোনয়নের জন্য এলাকাবাসীর নিকট দোয়া প্রার্থনা করেন। গণসংযোগকালে তার সাথে উপস্থিত ছিলেন আলুকদিয়া ইউনিয়ন কৃষকলীগের সভাপতি শাহিন বিশ্বাস, আলুকদিয়া ইউনিয়ন কৃষকলীগের প্রচার সম্পাদক সানোয়ার হোসেন, আলুকদিয়া ইউনিয়ন কৃষকলীগের সদস্য মুকুল আলী, সুন্দর আলী, খোকন, গোলজার হোসেন, ফরহাদ উদ্দিন, আবু কাইজার গালিব, রিজিক, খোদা বকস, সবুজ, আতিকুর বিশ্বাস আতা, সবুজ, পলক, সুইট, মানুয়ার, রিয়াদ, জুয়েল, টোকন, সাব্বির, সিদ্দিক আলী সহ প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)