মেহেরপুরের আমঝুপিতে ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন

আপলোড তারিখঃ 2018-01-19 ইং
মেহেরপুরের আমঝুপিতে ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন ছবির ক্যাপশন:
আমঝুপি প্রতিনিধি: মেহেরপুরের আমঝুপি পাবলিক ক্লাব ও লাইব্রেরীর উদ্যোগে মরহুম ছহিউদ্দিন স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। গতকাল রাত ৮টার দিকে আমঝুপি পাবলিক ক্লাব ও লাইব্রেরী চত্ত্বরে মরহুম ছহিউদ্দিন স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্ধোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে আমঝুপি পাবলিক ক্লাব ও লাইব্রেরীর সভাপতি ও আমঝুপি ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের মহিলা সদস্য শামীম আরা হিরা। বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মতিয়ার রহমান, পাবলিক ক্লাবের সহ-সভাপতি ওমর ফারুক লিটন, সাধারণ সম্পাদক মতিউল আশরাফ, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি দূর্জয়, আকবর আলী মোল্লা, মোস্তাক রাজা, জাহির হোসেন চঞ্চল, মুক্তিযোদ্ধা মাহবুর রহমান। খেলা পরিচালনা করেন আমঝুপি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক ফারাহ হোসেন লিটন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)