পরিদর্শন করলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক

আপলোড তারিখঃ 2018-01-19 ইং
পরিদর্শন করলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ছবির ক্যাপশন:
আলমডাঙ্গার বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গার ভূমি অফিস, জামজামি ইউনিয়নের ঘোষবিলা মাধ্যমিক বিদ্যালয় ও জামজামি তথ্যসেবা কেন্দ্র পরিদর্শন করেছেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক জিয়াউদ্দিন আহমেদ। এরপর ঘোষবিলা মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন তিনি। গতকাল বৃহস্পতিবার তিনি এসকল প্রতিষ্ঠান পরিদর্শন করেন। মতবিনিময়কালে জেলা প্রশাসক জিয়াউদ্দিন আহমেদ শিক্ষার্র্থীদের উদ্দেশ্যে বলেন, সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরী শিক্ষা, কম্পিউটার শিক্ষা অর্জন করে দক্ষতার মাধ্যমে নিজেকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। বাল্যবিয়ে প্রসঙ্গে তিনি বলেন, কোন ছাত্রীর অভিভাবক যদি বাল্যবিয়ে দেয়ার চেষ্টা করে তবে স্থানীয় জনপ্রতিনিধি, পুলিশ, ইউএনও অথবা সরাসরি তাকে ফোন করে জানানোর কথা বলেন। তিনি বলেন- ইভটিজারদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধের পাশাপাশি প্রত্যেক মেয়েকে তাদের বিরুদ্ধে রুঁখে দাঁড়াতে হবে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রাহাত মান্নান, নবাগত সহকারী কশিশনার (ভূমি) সীমা শারমিন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম, আলমডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হামিদুল ইসলাম আজম, সহকারী শিক্ষক আবেদ হাসান, শামীম হাসান, শাহানাজ পারভীন, হোসনে আরা, মল্লিকা খাতুন, মুসলিমা খাতুন, এবিএম লুৎফর রহমান। এছাড়াও আলমডাঙ্গা উপজেলা ভূমি অফিস ও জামজামি ইউনিয়ন তথ্যসেবা কেন্দ্র ও ইউনিয়ন ভুমি অফিস পরিদর্শন করেন জেলা প্রশাসক। জেলা প্রশাসক আলমডাঙ্গা ভূমি অফিস পরিদর্শনকালে নবাগত সহকারী কমিশনার (ভূমি) সীমা শারমিনকে অফিসের সকল কর্মকর্তা-কর্মচারীদের সাথে পরিচয় করিয়ে দেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)