হিজলগাড়ী ফাঁড়ি পুলিশের অভিযানে ৫ জুয়াড়ী আটক

আপলোড তারিখঃ 2018-01-18 ইং
হিজলগাড়ী ফাঁড়ি পুলিশের অভিযানে ৫ জুয়াড়ী আটক ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর উপজেলার হিজলগাড়ী ইউনিয়নের সুবোদপুর মাঠে অভিযান চালিয়ে ৫ জুয়াড়ীকে আটক করেছে হিজলগাড়ী ফাঁড়ি পুলিশ। আটককৃতরা হলো- সুবোদপুর গ্রামের স্বপন আহমেদ (২৮), কুন্দিপুর মসজিদ পাড়ার আব্বাস আলী (৩০), বোয়ালমালীর লিটন (২৮), ডিহি কৃষ্ণপুর মল্লিকপাড়ার হারুন অর রশিদ (৩০) এবং একই পাড়ার শাফারেতুল (৩২)। বুধবার রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে তাদেরকে আটক করা হয়। জানা যায়, বুধবার রাতে সদর উপজেলার ডিহি কৃষ্ণপুরের মাঠে জুয়া খেলা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় হিজলগাড়ী পুলিশ ফাঁড়ি। পুলিশি উপস্থিতি টের পেয়ে জুয়াড়ীরা পালানোর চেষ্টা করে। এসময় তাদের মধ্যে থেকে ৫জনকে আটক করে পুলিশ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)