দীননাথপুরে পূর্ব শত্রুতার জেরে টাইলস মিস্ত্রীকে কুপিয়ে জখম

আপলোড তারিখঃ 2018-01-18 ইং
দীননাথপুরে পূর্ব শত্রুতার জেরে টাইলস মিস্ত্রীকে কুপিয়ে জখম ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা দিননাথপুরে পূর্ব শত্রুতার জেরে রশীদ (২৫) নামের এক টাইলস মিস্ত্রীকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষ। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল রাত ৯ টার দিকে এ ঘটনা ঘটে। আহত রশিদ শংকরচন্দ্র ইউনিয়নের দীননাথপুর গ্রামের মসজিদপাড়ার সুরুজের ছেলে। জানা গেছে, দিননাথপুর গ্রামের দীর্ঘদিন যাবত দুই পক্ষের মধ্যে বিবাদ চলে আসছিলো। গতকাল রাতে রশীদ তার অসুস্থ মাকে দেখতে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে যাচ্ছিল। পথিমধ্যে গাইটঘাট কমিউনিটি ক্লিনিকের নিকট পৌছালে ১০/১২ জন লোক তাদেরকে অবরোধ করে। পরে রশিদকে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। রশিদের ভাই এরশাদ বলেন, আমি আমার মামাতো ভাই সদর হাসপাতালে আমার মাকে দেখতে আসছিলাম। ক্লিনিকের নিকট পৌছালে ছেলে আমাদেরকে অবরোধ করে। পরে দীননাথাপুর মসজিদপাড়ার লতিফের ছেলে শাহবুদ্দিন রশীদকে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। কর্তব্যরত চিকিৎসক তার মাথাই ৪টি সেলাই দেন। এ বিষয়ে আহতের পক্ষ থেকে মামলা করা হতে পারে বলে জানান এরশাদ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)