দামুড়হুদার দূর্গাপুরে করিমন দূর্ঘটনায় শিশুসহ তিনজন আহত

আপলোড তারিখঃ 2018-01-18 ইং
দামুড়হুদার দূর্গাপুরে করিমন দূর্ঘটনায় শিশুসহ তিনজন আহত ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: দামুড়হুদা উপজেলার দূর্গাপুরে করিমন দূর্ঘটনায় শিশুসহ তিনজন আহত হয়েছে। আহতরা হলো- দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের ফুলবাড়ি দক্ষিনপাড়া গ্রামের তানজিরের স্ত্রী রাবেয়া (৩৫) ও তার ৮ বছরের ছেলে আবদুল্লাহ এবং একই গ্রামের উত্তর পাড়ার খলিলুর রহমানের স্ত্রী জাহানারা। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে এ দূর্ঘটনা ঘটে। জানা যায়, বুধবার সকালে তারা করিমনযোগে নিজ গ্রাম হতে সুবলপুর যাচ্ছিলেন। পথিমধ্যে দূর্গাপুর নতুনপাড়ায় পৌছালে করিমনটি নিয়ন্ত্রন হারিয়ে উল্টে যায়। এসময় তারা করিমন থেকে পড়ে যেয়ে আঘাত প্রাপ্ত হন। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)