চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় একজন আহত : রেফার্ড

আপলোড তারিখঃ 2018-01-18 ইং
চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় একজন আহত : রেফার্ড ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা ভিমরুল্লায় মোটরসাইকেল ও আলমসাধুর মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক শরিফুল গুরুতর জখম হয়েছে। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার্ড করেন কর্তব্যরত চিকিৎসক। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৭ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহত শরিফুল ইসলাম চুয়াডাঙ্গা সবুজপাড়ার বাসিন্দা। জানা গেছে, গতকাল সকালে বাড়ি থেকে শরিফুল নিজ মোটরসাইকেলযোগে দর্শনার দিকে যাচ্ছিল। পথিমধ্যে ভিমরুল্লাহ নামকস্থানে পৌছালে একটি আলমসাধুর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক শরিফুল গুরুতর জখম হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। কর্তব্যরত চিকিৎসক বলেন, আলমসাধুর মুখোমুখি সংঘর্ষে অবস্থা কিছুটা ভাল। আমরা প্রাথমিক চিকিৎসা দিয়েছি। তবে পায়ের অতিরিক্ত আঘাতের কারনে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)