দর্শনায় গাঁজাসহ দু’ব্যবসায়ী আটক

আপলোড তারিখঃ 2018-01-18 ইং
দর্শনায় গাঁজাসহ দু’ব্যবসায়ী আটক ছবির ক্যাপশন:
দামুড়হুদা প্রতিনিধি: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা পেরৈ এলাকার শান্তিপাড়া রাস্তার উপর থেকে একশো গ্রাম গাঁজাসহ নূর ইসলাম (৫০) ও জামাল (৪৫) নামে দু’জনকে পুলিশ আটক করেছে। গতকাল বুধবার বিকেল ৬ টার দিকে এদেরকে আটক করা হয়। দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আকরাম হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানার এএসআই ইজাজা ও এএসআই সবেদ সঙ্গীয় ফোসসহ উপজেলা দর্শনা পৌর এলাকার শান্তিপাড়ায় গতকাল বুধবার বিকেল ৬ টার দিকে অভিযান চালায়। এ সময় শান্তিপাড়া রাস্তার উপর থেকে পুলিশ দর্শনা বাসষ্ট্যান্ড পাড়ার মৃত. আব্দুস সাত্তারের ছেলে নূর ইসলাম ও হটাৎ পাড়ার মৃত. আমির আলীর ছেলে জামালকে আটক করে। পরে পুলিশ তাদের দেহ তল্লাশী করে একশো গ্রাম গাঁজা উদ্ধার করতে সক্ষম হয়। এ ব্যাপারে রাতেই তাদের বিরুদ্ধে একটি মামলা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)