অস্থাবর সম্পত্তি রেজিষ্ট্রি করে হস্তান্তরের জন্য মন্ত্রণালয়ের চিঠি

আপলোড তারিখঃ 2018-01-18 ইং
অস্থাবর সম্পত্তি রেজিষ্ট্রি করে হস্তান্তরের জন্য মন্ত্রণালয়ের চিঠি ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা ডিগ্রী কলেজ সরকারীকরণের অংশ হিসেবে স্থাবর- আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা ডিগ্রী কলেজ সরকারীকরণের সকল প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। বুধবার কলেজের স্থাবর-অস্থাবর সম্পত্তি রেজিষ্ট্রিরি মাধ্যমে প্রেরণের জন্য মন্ত্রণালয়ের চিঠি কলেজে পৌছেছে। জানা গেছে, ২০১৫ সালে সরকার দেশের কয়েকটি বেসরকারী কলেজ সরকারীকরণের ঘোষণা প্রদান করে। জাতীয় সংসদের হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপির প্রচেষ্টায় আলমডাঙ্গা ডিগ্রী কলেজ সরকারীকরণের তালিকায় স্থান পায়। সরকারীকরণের প্রক্রিয়ার অংশ হিসেবে বুধবার মন্ত্রণালয় থেকে একটি চিঠি প্রদান করা হয়েছে। ১৮ সালের ১৬ জানুয়ারী তারিখে ৩৭.০০.০০০০.০৭০.৩৮.০০১.১৭.১৯/১(২) নং স্মারকের চিঠিতে উল্লেখ করা হয়েছে- কলেজের স্থাবর-অস্থাবর সম্পত্তি সরকার (সচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার) এর নিকট হস্তান্তর করে রেজিষ্টিকৃত দানপত্র দলিল জরুরী ভিত্তিতে প্রেরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। বাংলাদেশের আরো ৪টি কলেজকে অনুরুপ চিঠি প্রদান করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)