আলমডাঙ্গা সাব-রেজিষ্ট্রি অফিসে দোয়া মাহফিল

আপলোড তারিখঃ 2018-01-18 ইং
আলমডাঙ্গা সাব-রেজিষ্ট্রি অফিসে দোয়া মাহফিল ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা প্রতিনিধি: আলমডাঙ্গা সাব-রেজিষ্ট্রি অফিসের উদ্যোগে গতকাল বাদ আছর বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রুপকল্প ২০২১ বাস্তবায়নের অংশ হিসাবে প্রধানমন্ত্রীর অনুশাসনে প্রেক্ষিতে নিবন্ধন পরিদপ্তরকে নিবন্ধন অধিদপ্তরে উন্নীত করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হকের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এই বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন সাব-রেজিষ্ট্রার মামুন বাবর মিরোজ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সম্পাদক ইয়াকুব আলী। এ সময় উপস্থিত ছিলেন দলিল লেখক কল্যাণ সমিতির সভাপতি আমজাদ হোসেন, সম্পাদক আজিবার রহমান, উপদেষ্টা ও আ. লীগ নেতা সুন্নত আলী, বিশারত আলী, হাফিজুর রহমান বাবলু, দলিল লেখক কোরবান আলীসহ অন্যান্য দলিল লেখক, হিসাব রক্ষক আফজালুর রশিদ দুলাল, অফিস সহকারী জডার্ণ, ফাতেহা খাতুন, আলাউদ্দীন, আতিকুর রহমান ঝন্টু, ষ্ট্যাম্প ভেন্ডার শাহ্ আলম, নজীর উদ্দীন, গোলাম সরওয়ার সদু, রবিউল হক, নকল নবিশ আফজাল, ছলেমান, শাহীন, তোতা, আ. রহমান সহ সাবÑরেজিষ্ট্রি অফিসের সকল কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। দোয়া পরিচালনা করেন নতুন বাসষ্ট্যান্ড জামে মসজিদের ইমাম জাকারিয়া হোসেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)