ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

আপলোড তারিখঃ 2018-01-18 ইং
ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে জাতীয় শিশু-কিশোর নিজস্ব প্রতিবেদক: ইসলামিক ফাউন্ডেশন চুয়াডাঙ্গা জেলা শাখার আয়োজনে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টায় ইফা’র জেলা কার্যালয়ে এ আয়োজন করা হয়। উপ-পরিচালক এ.বি.এম রবিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব, শিক্ষা ও আইসিটি) মো. জসীম উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ শিক্ষাবীদ সিদ্দিকুর রহমান, সহকারী কমিশনার টুকটুক তালুকদার, সহকারী কমিশনার ¯িœগ্ধা দাস। প্রতিযোগিতায় ৭টি ইভেন্টে ৩টি গ্রুপে কয়েক শতাধিক প্রতিযোগি-প্রতিযোগিনী অংশ নেয়। এতে বিজয়ী ৬০ জনকে পুরস্কৃত করা হয় এবং সনদ প্রদান করা হয়। প্রতিযোগিতার বিষয়গুলো ছিল- ক্বিরআত, আযান, বক্তৃতা, হামদ ও নাত, রচনা, কবিতা আবৃত্তি এবং ইসলামী জ্ঞান। এর আগে গত ১১ জানুয়ারি চারটি উপজেলা পর্যায়ে এ প্রতিযোগিতা শুরু করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)