আইজিপি পদক পাওয়ায় মেহেরপুর পুলিশ সুপারকে সংবর্ধনা

আপলোড তারিখঃ 2018-01-17 ইং
আইজিপি পদক পাওয়ায় মেহেরপুর পুলিশ সুপারকে সংবর্ধনা ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: মাদক নিয়ন্ত্রণ ও সন্ত্রাস দমনে বিশেষ ভূমিকা রাখায় আইজিপি পদক পেয়েছেন মেহেরপুর পুলিশ সুপার আনিছুর রহমান। এ উপলক্ষে জেলার পুলিশ বিভাগের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাহমুদ ও অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) মোস্তাফিজুর রহমান পুলিশ সুপার আনিছুর রহমানের হাতে ফুলের তোড়া তুলে দেন। এ সময় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল আলম, মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলামসহ পুলিশ কর্মকর্তাগণ সেখানে উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)