ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ মহেশপুর উপজেলার ঝিটকিপোতা থেকে ৫ কেজি গাঁজাসহ মিল্টন মিয়া (২২) নামের এক যুবককে আটক করেছে ঝিনাইদহ-৬। আটককৃত মিল্টন মিয়া মহেশপুর উপজেলার পলিয়ানপুর গ্রামের সাত্তার মিয়ার ছেলে। গতকাল মঙ্গলবার দুপুর দেড়টার দিকে তাকে আটক করা হয়।
জানা যায়, ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার এএসপি গোলাম মোর্শেদ এর নেতৃত্বে ঝিনাইদহ র্যাব ক্যাম্পের চৌকস আভিযানিকদল নিয়মিত টহল করাকালীন সময়ে গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইদহ জেলার মহেশপুর থানাধীন ঝিটকিপোতা পিচ মোড় সাকিনস্থ জনৈক শুকুর আলী’র মুদি দোকানের সামনে রাস্তার উপর হতে মিল্টন নামের একজন গাঁজা ব্যবসায়ীকে আটক করা হয়। পরবর্তীতে তাঁর কাছে থেকে ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজা ও গ্রেফতারকৃত আসামীকে ঝিনাইদহ জেলার মহেশপুর থানায় হস্তান্তর করে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ১৯ এর (১) টেবিলের ৭(ক) ধারার মামলা করা হয়েছে বলে জানা গেছে।
