দৈনিক সময়ের সমীকরণের মেহেরপুর অফিস প্রধান
নিজস্ব প্রতিবেদক: দৈনিক খবর ও চুয়াডাঙ্গা থেকে প্রকাশিত দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার মেহেরপুর অফিস প্রধান মেহের আমজাদের মা ও মৃত আক্কাস আলীর সহধর্মীনি উম্মত-উত নেসা ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি.......রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। গতকাল মঙ্গলবার রাত আনুমানিক ১১টার দিকে মেহেরপুর পৌর এলাকার মন্ডলপাড়াস্থ তার নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি বিগত ২ বছর আগে হৃদরোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন যাবত ভুগছিলেন। মৃত্যুকালে তিনি তিন ছেলে এক মেয়েসহ আত্মীয়-স্বজন ও অসংখ্যা গুনগ্রাহী রেখে গেছেন। আজ বুধবার বাদ জোহর মেহেরপুর পৌর ঈদগাহ ময়দানে তার নামাজের জানাজা শেষে পৌর কবরস্থানে দাফনকার্য সম্পন্নকরা হবে বলে জানিয়েছেন মরহুমার বড় ছেলে মেহের আমজাদ। তার এই মৃত্যুতে শোক প্রকাশ করেছেন দৈনিক সময়ের সসমীকরণ পত্রিকার প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন, বার্তা সম্পাদক হুসাইন মালিকসহ পত্রিকা পরিবারের সদস্যরা।
