ইয়াবাসহ তিন মাদকব্যবসায়ী আটক

আপলোড তারিখঃ 2018-01-17 ইং
ইয়াবাসহ তিন মাদকব্যবসায়ী আটক ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় ডিবি ও দর্শনায় আইসি পুলিশের অভিযান নিজস্ব প্রতিবেদক: চ্য়ুাডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) মাদক বিরোধী অভিযান চালিয়ে ১০পিস ইয়াবাসহ বুজরুকগড়গড়ি বনানীপাড়ার আশরাফকে (৪৫) আটক করেছে। গতকাল মঙ্গলবার রাত ৭টার পর বনানীপাড়ায় তার বাড়ির সামনে পাকা রাস্তার উপর থেকে তাকে আটক করা হয়। পরে আটককৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলাসহ চুয়াডাঙ্গা সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়। থানা সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চ্য়ুাডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশের এসআই আশরাফুল ইসলাম সঙ্গীয় ফোর্স গতকাল সন্ধ্যার পর বুজরুকগড়গড়ি বনানীপাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানকালে এলাকার মৃত মৃত নূর ইসলামের ছেলে আশরাফকে আটক করেন। এসময় তার শরীর তল্লাশি করে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে আটককৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলাসহ চ্য়ুাডাঙ্গা সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়। `` এদিকে, দর্শনায় ১৫ পিচ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক হয়েছে। আটককৃতরা হলেন- দামুড়হুদা উপজেলার জয়রামপুর স্টেশনপাড়ার বদর হোসেনের ছেলে জিল্লু (২০) ও কুষ্টিয়া সদর উপজেলার এরশাদনগর গ্রামের নজরুল ইসলামের ছেলে জ্যাকি শেখ (২৮)। পুলিশ জানায়, গতকাল বিকাল সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ শোনিত কুমার গায়েন, এসআই জাহাঙ্গীর, এএসআই লাভলু ও সঙ্গীয় ফোর্স নিয়ে দর্শনা শান্তিপাড়ায় মাদক বিরোধী অভিযান চালায়। এ সময় শান্তিপাড়ার আব্বাসের বাড়ির সামনে থেকে জয়রামপুর স্টেশনপাড়ার জিল্লুর কাছ থেকে ৭পিস ও কুষ্টিয়া এরশাদ নগরের জ্যাকি শেখের কাছ থেকে ৮পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। আটককৃতদের গতকালই দামুড়হুদা থানায় সোপার্দ করেছে বলে জানায় পুলিশ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)