ছবির ক্যাপশন:
সমীকরণ ডেস্ক: আসন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র পদে উপনির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন পোশাক খাতের ব্যবসায়ী আতিকুল ইসলাম। গতকাল রাতে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে দলের মনোনয়ন বোর্ডের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। মনোনয়ন বোর্ডের সভা শেষে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বণিক বলেন, ডিএনসিসির উপনির্বাচনে মনোনয়ন বোর্ডের সভায় ব্যবসায়ী আতিকুল ইসলামকে মনোনয়ন দেয়া হয়েছে। আনিসুল হকের মৃত্যুতে ডিএনসিসির মেয়র পদটি শূন্য হওয়ার পরই এ পদে আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থী হিসেবে পোশাক খাতের ব্যবসায়ী আতিকুল ইসলামের নাম আলোচনায় আসে। দলের সবুজ সংকেত পেয়ে সম্ভাব্য প্রার্থী হিসেবে মাসখানেক আগেই প্রচারণায় নামেন তিনি। মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার জন্য ১৮ জন দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন এবং তা জমা ওদন। গতকাল রাতে মনোনয়ন বোর্ডের বৈঠকে প্রত্যেকের সাক্ষাত্কার ওনয়ার পর আতিকুল ইসলামকে প্রার্থী হিসেবে বেছে নেয় আওয়ামী লীগ। ইসলাম গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালক আতিকুল ইসলাম মূলত গ্রুপটির পোশাক খাতের ব্যবসার সঙ্গেই সম্পৃক্ত। এ গ্রুপেরই প্রতিষ্ঠান ইসলাম গার্মেন্টস, রোজ ড্রেসেস, ইসলাম নিটওয়্যার, রোজ ডেনিম ও রোজ অ্যাপারেলসের ব্যবস্থাপনা পরিচালক তিনি। ইসলাম গ্রুপের পোশাক শিল্প প্রতিনিধি হিসেবে আতিকুল ইসলাম বিজিএমইএতে সাংগঠনিক কার্যক্রমেও সক্রিয় ছিলেন। ২০১৩-১৪ মেয়াদে বিজিএমইএর সভাপতির দায়িত্ব পালন করেন। এখন তিনি পোশাক খাতের শ্রমপরিস্থিতি ও পণ্যের মানোন্নয়নে গঠিত সেন্টার অব এক্সিলেন্স ফর বাংলাদেশ অ্যাপারেল ইন্ডাস্ট্রিজের (সিইবিএআই) সভাপতি। আগামী ২৬ ফেব্রুয়ারি ডিএনসিসির উপনির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে আতিকুল ইসলামের প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী তাবিথ আউয়াল।
