আসাদুল হক বিশ্বাসের গণসংযোগ ও পথসভা

আপলোড তারিখঃ 2018-01-17 ইং
আসাদুল হক বিশ্বাসের গণসংযোগ ও পথসভা ছবির ক্যাপশন:
আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় গণসংযোগ ও পথসভা করেছেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস। গতকাল মঙ্গলবার দুপুর ২টা থেকে সন্ধ্যা পর্যন্ত কালিদাসপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে গনসংযোগ ও মনোকশাই পারকুলাপুর বাজার এবং শ্রীরামপুর বাজারে পথসভা করেন। এ সময় তিনি বলেন- দেশ স্বাধীনের পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন দেশকে সোনার বাংলা তৈরিতে মনোযোগী ছিলেন তখনয় সে উন্নয়ন বাধা দিতে না পেরে তাকে সপরিবারে হত্যা করা হয়েছিল, তার সুযোগ্য কন্যা দেশরতœ শেখ হসিনাকে বারবার হত্যার চেষ্টা করেছে দেশ বিরোধীরা। আজ যখন দেশ উন্নয়নের জোয়ারে ভাসছে তখন বিএনপি-জামায়াতরা পেট্রোল বোমা মেরে মানুষ হত্যা করে আবারো বাধা দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ সকল সন্ত্রাসবাদ জঙ্গিবাদের বিরুদ্ধে আমাদের সজাগ থাকতে হবে যাতে তারা উন্নয়নের বাধা সৃষ্টি করতে না পারে। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে সকল অপশক্তি প্রতিহত করা সম্ভব। উন্নয়নের গনজোয়ার যদি বজাই রাখতে হয় তবে আবার আওয়ামীলীগ সরকার কে নির্বচিত করার আহব্বান জানান। সেই সাথে আগামী জাতীয় নির্বাচনে চুয়াডাঙ্গা-১ আসনের এমপি পদে মনোনয়নের জন্য এলাকাবাসীর নিকট দোয়া প্রার্থনা করেন। গণসংযোগকালে তার সাথে উপস্থিত ছিলেন ইউনিয়ন কৃষকলীগের সভাপতি আব্দুস সালাম, আলুকদিয়া ইউনিয়ন কৃষকলীগের সভাপতি শাহিন বিশ্বাস, আলুকদিয়া ইউনিয়ন কৃষকলীগের প্রচার সম্পাদক সানোয়ার হোসেন, কালিদাসপুর ইউনিয়ন ওয়ার্ড যুবলীগের সাবেক সভাপতি হারুন অর-রশিদ, আলুকদিয়া ইউনিয়ন কৃষকলীগের সদস্য মুকুল আলী, আলী হোসেন, রাসেল জোঃ, আব্দুল লতিফ বিশ্বাস, আলিম, সুন্দর আলী, সুমন, খোকন, গোলজার হোসেন, ফরহাদ উদ্দিন, মনিরুজ্জামান মনির, আবু কাইজার গালিব, রিজিক, সোহেল, খোদা বকস, মাসুম, সিদ্দিক আলী প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)