আলমডাঙ্গায় স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি বিষয়ক কর্মশালা

আপলোড তারিখঃ 2018-01-17 ইং
আলমডাঙ্গায় স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি বিষয়ক কর্মশালা ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: লাইফ ষ্টাইল এবং হেলথ এডুকেশন ও প্রমোশন প্রোগ্রামের আওতায় উপজেলা পর্যায়ে কর্মরত কর্মকর্তা, কর্মচারী ও ষ্টেকহোল্ডারের অংশগ্রহনে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি বিষয়ক একদিনের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১০টায় আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনফারেন্স রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মাসুদ রানা। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রাহাত মান্নান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মৃনাল কান্তি সরকার, চুয়াডাঙ্গার সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা রবজেল হক, আরএমও ডা. তারিক ইমাম, মেডিকেল অফিসার ডা. মোঃ গোলাম সাইখ ফেরদৌস সজিব, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের পরিদর্শক ইমরুল হক, ভিআরসি ইন্সপেক্টর আনারুল ইসলাম। স্যানেটারি ইন্সপেক্টর নিজাম উদ্দিনের পরিচালনায় বক্তব্য রাখেন স্বাস্থ্য পরিদর্শক আনিছুর রহমান, শামসুজ্জামান, সিনিয়র স্টাফ নার্স আসাফুন বারী, আলেয়া পারভীন, দিপালী সরকার প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)