অবশেষে তাপস কুমার দাসের উপজেলা শিক্ষা অফিসে যোগদান

আপলোড তারিখঃ 2018-01-16 ইং
অবশেষে তাপস কুমার দাসের উপজেলা শিক্ষা অফিসে যোগদান ছবির ক্যাপশন:
জীবননগরের বাজদিয়া প্রাথমিক বিদ্যালয়ে বদলির আদেশে অভিভাবক ও এলাকাবাসীর আন্দোলন আন্দুলবাড়িয়া প্রতিনিধি: জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের হাবিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সমালোচিত প্রধান শিক্ষক তাপস কুমার দাস অবশেষে উপজেলা শিক্ষা অফিসে যোগদান করেছেন। উপজেলার বাজদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বদলির আদেশ পেলেও ওই বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের অভিভাবক ও এলাকাবাসীর আন্দোলনের প্রেক্ষিতে তিনি যোগদান করতে পারেননি। অবশেষে গত রোববার তিনি উপজেলা শিক্ষা অফিসে যোগদান করেন। এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার হাবিবপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাপস কুমার দাস ও একই বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা শিউলি খাতুন দীর্ঘদিন যাবত চাকুরী করে আসছিলেন। তারা ২জন প্রায় দিনই একই মোটরসাইকেলযোগে যাতায়াত ও স্কুলে নির্ধারিত ক্লাস না করে অফিস কক্ষে খোসগল্পে মেতে থাকা, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি ও অন্যান্য শিক্ষকদের সাথে খারাপ আচরণ এবং অনৈতিক কাজে লিপ্ত থাকার অভিযোগ ওঠে তাদের বিরুদ্ধে। এসকল অভিযোগের প্রেক্ষিতে তাদের বিরুদ্ধে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য, অভিভাবকসহ এলাকার শিক্ষানুরাগীরা ফুঁসে উঠেন এবং তাদেরকে স্কুল থেকে অপসারণের দাবীতে অবরোধ, বিক্ষোভ মিছিল ও ঝাড়– মিছিল প্রদর্শন করেন। শেষ পর্যন্ত কর্তৃপক্ষ তাপস কুমার দাসকে উপজেলা বাজদিয়া স্কুলে সম্প্রতি বদলী করেন। শিক্ষা অফিসের আদেশ অনুযায়ী তাপস কুমার দাসকে গত মঙ্গবার সকালে বাজদিয়া স্কুলে যোগদান করতে যায়। কিন্তু তার যোগদানে বাঁধা প্রদান করে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি ও অভিভাবক মহল। তাপস কুমার দাসকে একজন চরিত্রহীন ও বিতর্কিত প্রধান শিক্ষক হিসেবে আখ্যায়িত করে তার বিরুদ্ধে গত শনিবার স্কুল চত্বরে এক স্বতঃস্ফুর্ত ভাবে মানববন্ধন পালন করেন। এর আগে তাপস কুপর দাস যাতে কোনভাবেই বাজদিয়া স্কুলে যোগদান করতে না পারেন সে কারণে তার বিরুদ্ধে উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারসহ সরকারের বিভিন্ন দপ্তরে এলাকাবাসী গণস্বাক্ষর করেন। কোন বিদ্যালয়ে যোগদান করতে না পেরে এ অবস্থায় গত রোববার তিনি উপজেলা শিক্ষা অফিসে যোগদান করেন বলে জানা গেছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)