প্রধান আসামি ট্রাক চালক রাজিবের আত্মসমর্পণ

আপলোড তারিখঃ 2018-01-16 ইং
প্রধান আসামি ট্রাক চালক রাজিবের আত্মসমর্পণ ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গার জয়রামপুরে সড়ক দুর্ঘটনায় ১৩ শ্রমিক নিহতের মামলা নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার জয়রামপুরে সড়ক দুর্ঘটনায় ১৩ শ্রমিক নিহত হবার মামলার প্রধান আসামি ট্রাক চালক রাজিব হোসেন (৩০) আদালতে আত্মসমর্পণ করেছেন। সোমবার দুপুরে আমলী আদালত দামুড়হুদা অঞ্চলে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করলে আদালতের বিচারক মোস্তাফিজুর রহমান জামিন নামঞ্জুর করে তাকে জেলহাজতে প্রেরণের আদেশ দেন। গত বছরের ২৬ মার্চ সকালে চুয়াডাঙ্গা-যশোর সড়কের জয়রামপুর মোড় নামক স্থানে ট্রাক ও একটি আলমসাধুর মুখোমুখি সংর্ঘষ হয়। এই দুর্ঘটনায় আলমসাধুতে থাকা ১৩জন শ্রমিক নিহত হয়। নিহত ১৩জন শ্রমিকের বাড়ি দামুড়হুদা উপজেলার বড়বলদিয়া গ্রামে। ঘটনার দিন সবাই কাজ খুঁজতে নিজ গ্রাম থেকে চুয়াডাঙ্গায় আসছিলো। চুয়াডাঙ্গার ইতিহাসে এমন বড় সড়ক দুর্ঘটনার পর নড়েচড়ে বসে স্থানীয় প্রশাসন। ঘটনার রাতেই দামুড়হুদা মডেল থানার উপ-পরিদর্শক মেজবাহ উদ্দীন বাদি হয়ে ঘাতক ট্রাকের চালক রাজীব ও হেলপার জুয়েলকে আসামী করে একটি মামলা করে। আলোচিত এ মামলায় দ্বিতীয় আসামী জুয়েল রানা গত বছরের ২৯ নভেম্বর আদালতে আত্মসমর্পণ করেন। প্রধান আসামী রাজীব সোমবার আত্মসমর্পণ করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)