অসহায় হতদরিদ্র শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

আপলোড তারিখঃ 2018-01-16 ইং
অসহায় হতদরিদ্র শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা ও মেহেরপুরে বিভিন্ন সংস্থা ও রাজনৈতিক ব্যক্তির উদ্যোগে ডেস্ক রিপোর্ট: চলছে হাড় কাঁপানো শীত। ছিন্নমুল মানুষ যখন শীতে কাঁপছে ঠিক সেই সময় তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন। চুয়াডাঙ্গা, আলমডাঙ্গা, দর্শনা, জীবননগর, মেহেরপুর এবং গাংনী উপজেলায় বিভিন্ন সংস্থা, রাজনৈতিক ব্যক্তির উদ্যেগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আমাদের নিজস্ব প্রতিবেদক জানিয়েছেন, জাতীয় মহিলা সংস্থা চুয়াডাঙ্গা জেলা শাখার উদ্যোগে শতাধিক হতদরিদ্র, বয়বৃদ্ধা, দুস্থ মহিলা ও সংস্থার প্রশিক্ষণার্থীদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টার দিকে সংস্থার জেলা কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তাদের হাতে শীতবস্ত্র তুলে দেন জাতীয় মহিলা সংস্থা চুয়াডাঙ্গা জেলা শাখার চেয়ারম্যান নাবিলা রুখসানা ছন্দা। এ সময় সংস্থার অন্যতম সদস্য রোজিনা আক্তার জোয়ার্দ্দার সাথী, রাফিয়া বেগম, মিলি আলম, শেফালী খাতুনসহ কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। আলমডাঙ্গা অফিস জানিয়েছে, জাতীয় সংসদের হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি অসহায় গরীব শীতার্তদের মাঝে বিতরণের জন্য ১৬শ’ কম্বল প্রদান করেছেন। গতকাল সোমবার সকালের দিকে আলমডাঙ্গার আওয়ামী লীগ নেতৃবৃন্দ পৌরসভাসহ উপজেলার ১৫টি ইউনিয়ন আওয়ামী লীগ নেতৃবৃন্দের হাতে এসব কম্বল তুলে দেন। নেতৃবৃন্দের মাধ্যমে প্রত্যেক ইউনিয়নের ওয়ার্ডে ওয়ার্ডে দুস্থদের মাঝে বিতরণের জন্য হুইপ ছেলুন জোয়ার্দ্দার এমপি নির্দেশ দেন। ইউনিয়ন আওয়ামী লীগ নেতৃবৃন্দের হাতে কম্বল হস্তান্তরকালে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা চেয়ারম্যান হেলাল উদ্দিন, জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম খান, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইয়াকুব আলী মাষ্টার, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী খালেদুর রহমান অরুন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি প্রশান্ত অধিকারী, পৌর আওয়ামী লীগের সভাপতি আবু মুসা, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, উপপ্রচার সম্পাদক মাসুদ রানা তুহিন পৌর যুবলীগের সভাপতি আব্দুল গাফ্ফার, সাধারন সম্পাদক আনোয়ার হোসেন সোনাহার, মতিউর রহমান ফারুক, পিন্টু, আসাদুল হক ডিটু, পৌর কাউন্সিলর জহুরুল হক স্বপন, সাবেক কাউন্সিলর দিনেশ বিশ^াস, আসলাম উদ্দিন বিষু, বুলবুল আহম্মেদ প্রমুখ। `` জীবননগর অফিস জানিয়েছে, জীবননগরে শীতার্ত অসহায় দরিদ্র মানুষের মধ্যে শীতবস্ত্র (কম্বল) বিতারণ করা হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যার সময় জীবননগর উপজেলার মনোহরপুর ইউনিয়নের হতদরিদ্র হিন্দু সম্প্রদয়ের মাঝে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কম্বল বিতারণ করেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু মো. আ. লতিফ অমল। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মনোহরপুর ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন খান সুরুদ্দিন, ১নং ওয়ার্ড মেম্বার গোলাম রসুল, আবুল হোসেন, মনোহরপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আনিছুর রহমান শিমুল, ছাত্রলীগ নেতা ইমন, তন্ময়, শাকিল প্রমুখ। একই সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জীবননগর উপজেলা শাখার সভাপতি সাবেক পৌর মেয়র নোয়াব আলী গতকাল সোমবার বিকালে মনোহরপুর ও ধোপাখালী গ্রামে জেলা বিএনপির নির্বাহী সদস্য ইঞ্জিনিয়ার মোখলেচুর রহমান তরফদার টিপুর একান্ত সহযোগিতায় হতদরিদ্রদের মাঝে কম্বল বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা ও পৌর কাউন্সিলর হযরত আলী, আপিল উদ্দিন, জীবননগর পৌরসভার ৭নং ওর্য়াড বিএনপির সভাপতি মজনুর রহমান, যুবদল নেতা আবুল হোসেন তোয়া, ছাত্রদল নেতা হাসান, রয়েলসহ স্থানীয় নেতাকর্মিগন। উক্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন জীবননগর পৌর বিএনপির সভাপতি মাহাতাব উদ্দিন চুন্নু। `` বারাদী প্রতিনিধি জানিয়েছেন, মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়ন পাটকেলপোতা গ্রামে গরিব বেদে সম্প্রদায়ের মাঝে ব্যবস্থাপনা পরিচালক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লি. এর সৌজন্যে এই কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল সকাল ৯ টায় গরিব বেদে সম্প্রদায়ের মাঝে ৩৫টি কম্বল বিতরণ করা হয়। এসময় ফার্স্ট সিকিউরিটি ব্যাংক কর্মকর্তা আব্দুল মবিন উপস্থিত থেকে পাটেলপোতা গ্রামে থাকা অসহায় বেদের মাঝে কম্বল বিতরণ করেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বারাদী বাজার ফার্মেসী ব্যবসায়ী মাসুদুল করিম, মিলন রেজা প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)